
Siliguri News : মাত্র ২ বছর বয়সেই একের পর এক রাজ্যের রাজধানীর নাম, ফল, ফুল, রং থেকে শুরু করে গীতার শ্লোক, অনর্গল বলে যাচ্ছে শিলিগুড়ির ছোট্ট হানভিকা সাহা! শরৎচন্দ্রপল্লির এই খুদের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Siliguri News : মাত্র ২ বছর বয়সেই একের পর এক রাজ্যের রাজধানীর নাম, ফল, ফুল, রং থেকে শুরু করে গীতার শ্লোক, অনর্গল বলে যাচ্ছে শিলিগুড়ির ছোট্ট হানভিকা সাহা! শরৎচন্দ্রপল্লির এই খুদের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরিবার সূত্রে দাবি, হানভিকা প্রায় ২৯টি রাজ্যের রাজধানীর নাম বলতে পারে। শুধু তাই নয়, গীতার ১৮টি শ্লোকের নাম, গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলতে পারে সে।