Bolpur Shootout: মুখ ঢাকা দুই যুবক, অ্যাপাচিতে চম্পট! বোলপুরে বিজেপি বুথ সভাপতি খুনে নতুন রহস্য, তদন্তে পুলিশ

Bolpur Shootout: বোলপুরের ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশূলাপট্টির মিলপট্টি এলাকায় গুলি করে খুন বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লা। নির্জন রাস্তায় শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

Share this Video

Bolpur Shootout: বোলপুরে গুলি করে খুন বিজেপির বুথ সভাপতি, মুখ ঢাকা দুই যুবককে ঘিরে রহস্য

রবিবার সন্ধ্যায় বোলপুরের মিলপট্টি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু চন্দন ভল্লার। ঘটনাস্থল থেকে বাইকে দুই যুবকের পালিয়ে যাওয়ার দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বীরভূমের বোলপুরে রবিবার সন্ধ্যায় গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম চন্দন ভল্লা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০২ নম্বর বুথের সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশূলাপট্টির মিলপট্টি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় চন্দন ভল্লাকে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ এবং তদন্ত শুরু হয়।

স্থানীয়দের দাবি, ঘটনার পর মুখে কাপড় ঢাকা দুই যুবককে একটি অ্যাপাচে বাইকে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। তাঁদের পরিচয় এবং ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকার CCTV ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

Related Video