আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের টাকা, ভাতা পাবেন কারা? বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Mar 13, 2026, 10:40 AM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর আজ, শুক্রবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু হচ্ছে। আবেদনকারীরা সরকারি পোর্টালে গিয়ে নিজেদের আবেদনের স্ট্যাটাস জেনে নিতে পারবেন।

PREV
16

রাজ্যবাসীর জন্য দারুণ খবর। আজ থেকে ঢুকবে যুবসাথী প্রকল্পের টাকা। বৃহস্পতিবার নবান্নের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যুবসাথীর টাকা আবেদনকারীদের অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছানোর দিনক্ষণ। ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প নিয়েও মিলেছে সুখবর।

26

বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ভোট প্রক্রিয়ার মাঝেও যেন উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত না হয় সেদিকেই নজর রেখেছে রাজ্য সরকার। তাই আজ শুক্রবারের মধ্যেই আবেদনকারীদের অ্যাকাউন্টে দেওয়া হবে যুবসাথী প্রকল্পরে টাকা।

36

এরই সঙ্গে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক শেষে রাজ্য সরকারের নতুন প্রকল্প ভূমিবীন ক্ষেতমজুর নিয়ে বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানোহয়েছে, বেকার ভাতার পাশাপাশি শুক্রবার ভূমিহীন ক্ষেতমজুরের টাকাও মিলবে।

46

টাকা ঢোকার আগে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী তা ঘরে বসে জেনে নিন। সবার আগে সরকারি পোর্টালে যান। সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস-এ ক্লিক করুন। সেখানে স্ট্যাটাস চেক করুন।

56

ওয়াকিবহল মহল জানিয়েছে, কিছুদিনের মধ্যেই যুবসাথী পোর্টাল সক্রিয় হবে। এরপর ফোন নম্বর, আধার কার্ডের নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। জানা যাচ্ছে, অনলাইনে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন দ্রুত হচ্ছে। অফলাইনে আবেদনকারীদের আরও কিছু অপেক্ষা করতে হবে।

66

https://apas.wb.gov.in/- এ গিয়ে আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে পারবেন। পোর্টালে প্রবেশ করে হোমুেজে ক্লিক স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর এবং সঠিক ক্যাপচা কোড পূরণ করে verify pin অপশনে ক্লিক করলেই জানতে পারবেন স্ট্যাটাস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories