Garga Chatterjee Arrest: চূড়ান্ত বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় (garga chatterjee bangla pokkho)। তাঁকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ১৬ মে পর্যন্ত, গারদের ভিতরেই থাকতে হবে বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে (garga chatterjee news)।
কলকাতার ব্যাঙ্কশাল আদালতে বুধবার, হাজির করানো হয় তাঁকে। সেখানে গর্গের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন সরকার পক্ষের আইনজীবী। তবে গর্গ চট্টোপাধ্যায় নিজে সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগে মঙ্গলবার, বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।
তারপরের দিন বুধবার, আদালতে হাজির করানো হয় তাঁকে এবং সেখানে পাঁচদিনের হেফাজতের আর্জি জানায় পুলিশ। এক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবীর তরফে বিচারককে বলা হয়, এর আগে একাধিকবার গর্গকে তলব করা হয়েছে। কিন্তু তিনি কোনওভাবেই হাজিরা দেননি। এই বিষয়টিকেই তদন্তে অসহযোগিতা বলে উল্লেখ করে পুলিশ। সেইসঙ্গে, তদন্তকারীদের দাবি, গর্গ যে পোস্টটি সোশ্যাল মিডিয়াতে করেছিলেন, সেটি পুরোপুরিভাবে প্রতিষ্ঠানবিরোধী একটি বার্তা।
উল্টোদিকে আবার পুলিশের তোলা এই অভিযোগকে পুরোপুরিভাবে অস্বীকার করেছেন গর্গ। তাঁর আইনজীবী আদালতে দাবি করেছেন, গর্গ চট্টোপাধ্যায় কোনওভাবেই তদন্তে অসহযোগিতা করেননি। বরং, পুলিশের তলবের জবাব দিয়ে আগামী ১৪ মে, হাজিরা দেবেন বলে জানান। তাঁর কাছ থেকে সমস্ত ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলেও অভিযোগ সামনে আসছে।
তাহলে তারপরেও কেন তাঁকে হেফাজতে রাখতে চাইছে পুলিশ? প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী। উভয় পক্ষের বক্তব্য শোনার পর, বিচারক গর্গ চট্টোপাধ্যায়কে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৬ তারিখের পর, আবার তাঁকে আদালতে হাজির করানো হবে বলে জানা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.