TMC Conflict: অবশেষে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূলের ২০ বিক্ষুব্ধ সাংসদ। চিঠিতে কী লেখা হয়েছে, কী বলছে রাজনৈতিক মহল? রাজ্য রাজনীতিতে নতুন মোড়, জানুন বিস্তারিত।

সাংসদপদ কেন খারিজ করা হবে না? রাজনৈতিক অবস্থান কী? তৃণমূল কংগ্রেসের বিক্ষুদ্ধ ২০ সাংসদের এই প্রশ্নের উত্তর চেয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এতদিন পরে স্পিকারের চিঠির উত্তর দিলেন তৃণমূল কংগ্রেসের বিক্ষুদ্ধ ২০ সাংসদ। যদিও তাঁরা নিজেদের এনসিপিআই সাংসদ বলেও দাবি করেছেন।

স্পিকারের চিঠির জবাব সুদীপ কাকলিদের

২০ জন সাংসদের সদস্য়পদ খারিজ হওয়ার জন্য গত ১৮ জুন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৃথক আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার কোনও সিদ্ধান্ত নেননি। ওই ২০ সাংসদকে এখনও পর্যন্ত স্বীকৃতিও দেননি। পাল্টা তাদের কাছে জানতে চেয়ছিলেন তাদের সদস্যপদ কেন খারিজ করা হবে না।

যদিও বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। কারণ স্পিকারের সিদ্ধান্তের বিলম্বের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত ২৫ অগস্ট ২০ জনকে নোটিশ দেয় সুপ্রিম কোর্ট। লোকসভার স্পিকার আর সেক্রেটারি জেনারেলের বক্তব্যও জানতে চাওয়া হয়। তার পরই স্পিকারের তরফে লোকসভার সচিবালয় থেকে বিদ্রোহী ২০ সাংসদকে নোটিশ পাঠান হয়। কোন যুক্তিতে তারা তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন ও কেন তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না, এই বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-এর মত বিদ্রোহীদের কাছে জানতে চেয়েছিলেন।

কী জবাব দিলেন সুদীপ -কাকলিরা?

তবে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা স্পিকারের চিঠির উত্তর দেওয়ার জন্য নানা কারণ দেখিয়ে মেয়াদ বৃদ্ধি করেছিলেন। সব মিলিয়ে পাঁচ দফা সময় চাওয়া হয়। তা মঞ্জুরও করা হয়। গত সপ্তাহেই স্পিকারের সচিবালয় থেকে চিঠি লিখে এনসিপিআই-কে জানিয়েছিলেন ২৪ নভেম্বরের মধ্যেই তাদের চিঠির উত্তর দিতে হবে। আর মেয়াদ বৃদ্ধি করা যাবে না। স্পিকারের চিঠির পরেই নির্ধারিত সময়ের শেষ দিনেই নিজেদের বক্তব্য জানিয়েছেন সুদীপ কাকলিরা কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ২৪ পাতার উত্তর দিয়েছেন। অনেক প্রয়োজনীয় নথিও জমা দিয়েছেন স্পিকারের কাছে। আর সেই কারণেই তাদের স্পিকারের চিঠির উত্তর দিতে সময় লেগেছে।

পাল্টা তোপ মমতা তৃণমূলের

তবে বিক্ষুব্ধ ২০ সাংসদ আলাদা আলাদ চিঠি লিখেছেন বলেও সূত্রের খবর। কিন্তু কে কি উত্তর দিয়েছেন স্পিকারের চিঠির তা নিয়ে স্পষ্ট করে কেউই কিছু জানায়নি। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী জানিয়েছে, তাঁদের কাছে যা জানতে চাওয়া হয়েছিল তাই জানিয়েছেন। যদিও বিক্ষব্ধদের নিয়ে রীতিমত কটাক্ষ করেছেন। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক সৌগত রায় বলেছেন, ওদের কাছে উত্তর ছিল না। আর সেই কারণেই স্পিকারের চিঠির জবাব দিতে ৮৪ দিন সময় লাগল। তিনি আরও জানিয়েছেন, একটি দল থেকে নির্বাচিত হয়ে হঠাৎ করে ওদের দল ছাড়ার প্রয়োজন হল সেই প্রশ্নের উত্তর বিক্ষুব্ধদেরই দিতে হবে। তারা এই বিষয়ে কিছুই বলছেন না বলেও জানিয়েছেন।