Free Electricity: মিলবে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বাংলায় চালু হচ্ছে মোদী সরকারের বিশেষ এই প্রকল্প

Published : May 30, 2026, 08:30 AM ISTUpdated : May 30, 2026, 08:34 AM IST

গরমের চড়া বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিতে বাংলায় চালু হচ্ছে প্রধানমন্ত্রী সূর্য ঘর: বিনামূল্যে বিদ্যুৎ যোজনা। এই প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। রইল বিস্তারিত।

PREV
17

গরমের দাবদাহ থেকে বাঁচতে সারাক্ষণ ঘরে ফ্যান বা এসি চলছে। এই কারণে দিতে হচ্ছে চড়া বিদ্যুতের বিল। এই সময় মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিতে বাংলায় চালু হচ্ছে এক নতুন প্রকল্প। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে চালু হয়েছিল এই প্রকল্প। এবার তা চালু হতে চলেছে বাংলায়।

27

মোদী সরকারের চালু করা প্রকল্পের মধ্যে আরও এক অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী সূর্য ঘর: বিনামূল্যে বিদ্যুৎ যোজনা। এবার মিলবে প্রায় ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ।

37

প্রসঙ্গত, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সাধারণ পরিবারগুলোকে বিদ্যুৎ বিলের বোঝা থেকে মুক্তি দেওয়া। বাড়ির ছাদে গ্রিড সংযুক্ত সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে পান। তেমনই নিজের ব্যবহারের পর নেট মাটারিং ব্যবস্থা মাধ্যমে তা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে বিক্রি করতে পারবেন। এতে হবে আয়।

47

তেমনই এই সোলার প্যানেল বসানোর খরচ নিয়েও চিন্তার প্রয়োজন নেই। এই প্যানেল বসাতে সরকার মোটা অঙ্কের আর্থিক সহায়তা বা সেন্ট্রাল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রদান করতে। ইতিমধ্যে ভর্তুকি বাবদল ১৭,৯৬৭ কোটি টাকা বিতরণ করেছে সরকার।

57

১ কিলোওয়াট সিস্টেমের জন্য ৩০ হাজার টাকা ভর্তুকি।

২ কিলোওয়াট সিস্টেমের জন্য ৩৬ হাজার টাকা ভর্তুকি।

৩ কিলোওয়াট সিস্টেম বা তার বেশি সিস্টেমের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি পাওয়া যাবে। এরই সঙ্গে ব্যাঙ্ক থেকে কোনও জামানত ছাড়াই স্বল্প সুদে লোন মিলবে।

67

তবে, এই সুবিধা পেতে মেনে চলতে হবে কয়েকটি শর্ত। যেমন আপনাকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে। তেমনই সোলার প্যানেল বসানো জন্য নিজস্ব বাড়ির ছাদে পর্যাপ্ত ও উপযুক্ত জায়গা থাকতে হবে। বাড়ির নামে একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। এর আগে সোলার প্যানেল বসানোর জন্য অন্য কোনও সরকারি ভর্তুকি নেওয়া তলবে না।

77

এখন প্রশ্ন হল বাংলায় কবে চালু হচ্ছে এই প্রকল্প? বাংলায় বিজেপি সরকার আসার পর থেকে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে বাংলায়। তাই শীঘ্রই এটিও চালু হবে বলে অনুমান সকলের। তবে, আপাতত কোনও নিশ্চিত দিন জানা যায়নি। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories