পার্কে প্রেমিকের সঙ্গে গল্প, বাবা ধরে ফেলায় মর্মান্তিক পরিণতি কিশোরীর

Published : Jul 07, 2019, 08:01 PM IST
পার্কে প্রেমিকের সঙ্গে গল্প, বাবা ধরে ফেলায় মর্মান্তিক পরিণতি কিশোরীর

সংক্ষিপ্ত

পূর্ব বর্ধমানের কালনার ঘটনা পার্কে প্রেমিকের সঙ্গে মেয়েকে দেখে ফেলেন বাবা সবার সামনেই বকাবকি, মার অভিমানে আত্মঘাতী ১৬ বছরের কিশোরী

ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়ে। কিন্তু ব্যাঙ্কে না গিয়ে পার্কে গিয়ে প্রেম করছিল সে। তা দেখে ফেলতেই মেয়েক বকবাকি করে বাড়ি ফিরিয়ে আনছিলেন বাবা। সেই সময়েই বাবার উপরে অভিমানে অটো থেকে চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার মোসলেমাবাদে। 

পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরীর নাম কাজিরা খাতুন (১৬)। সে মোসলেমাবাদ হাই মাদ্রাসার ক্লাস ইলেভেনের ছাত্রী। 

জানা গিয়েছে, শনিবার দুপুরের দিকে ব্যাঙ্কে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল কাজিরা। কিন্তু ব্যাঙ্কে না গিয়ে এক যুবকের সঙ্গে স্থানীয় চাঁদবিল পার্কে বসে গল্প করছিল সে। বিকেলের দিকে কাজিরাকে পার্কে দেখে ফেলেন তাঁর বাবা। কাজিরার বাবা আনসার শেখ বাসে হকারি করেন। এ দিন হকারি করার সময়ই মেয়েকে সাইকেলে চেপে পার্কের দিকে যেতে দেখেন তিনি। তার পরে মেয়ের পিছু নিয়ে তিনি তাকে ওই যুবকের সঙ্গে দেখতে পান।

রেগে গিয়ে সবার সামনেই পার্কের মধ্যে মেয়েকে বকাবকি করেন ওই কিশোরীর বাবা। রেগে গিয়ে মেয়েকে চড়ও মারেন তিনি। এর পরে একটি মেয়েকে একটি অটোতে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেন তিনি।

কিন্তু কালনার সিমলন মোড়ের কাছে আচমকাই উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সামনে টোটো থেকে ঝাঁপ দেয় কাজিরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের চাকায় পিষ্ট হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় মধুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মৃত ছাত্রীর বাবা আনসার শেখ বলেন, 'মেয়েকে একটি ছেলের সঙ্গে ওই পার্কে বসে গল্প করতে দেখি। এর পর রাগের মাথায় চড়ও মারি। কিন্তু ও যে এমন কাণ্ড ঘটাবে তা ভাবতেও পারিনি।'

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Weather Update: কয়েক ঘন্টার মধ্যে আকাশ কালো করে আসছে প্রবল ঝড়বৃষ্টি, বিকেলে ভিজবে এই পাঁচ জেলা
Annapurna: অন্নপূর্ণা প্রকল্পে ৩০০০ টাকা! বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে কতদিনে মিলবে এই টাকা?