North Bengal Weather: উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে শীতের কামড়। সমতলে এখনও সেভাবে ঠান্ডা না পড়লেও কুয়াশার কারণে রাতের দিকে বেশ ভালোই শীত শীত ভাব। এখন কেমন উত্তরের জেলাগুলির আবহাওয়া? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

North Bengal Weather: পারদ নামতেই ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরবঙ্গ। জলপাইগুড়ি সহ পাহাড়ের একাধিক জেলায় বাড়ছে শীতের আমেজ। উত্তরের জলপাইগুড়িতে জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা এলাকা। সকাল গড়িয়ে বেলা হলেও দৃশ্যমানতা এতটাই কম যে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে। ট্রেন এবং সড়ক পরিবহনে সমস্যা তৈরি হচ্ছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে চালকদের।

উত্তরে কুয়াশায় ভরপুর শীতের আমেজ পাহাড়ি জেলায়:-

কুয়াশার কারণে, উত্তরবঙ্গের জাতীয় সড়কে চলাচলকারী ভারী যানবাহন চলছে ধীর গতিতে।। একই অবস্থা রেল পথে। যে কারণে রাজধানী দিল্লি থেকে উওর পূর্ব ভারত মুখী ট্রেনের সময়সূচিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শহর থেকে গ্রামাঞ্চল। চারপাশে কুয়াশার এমনই দাপট যে সমতলের জলপাইগুড়িতেও এখন অনুভূত হচ্ছে পাহাড়ি আবহ। সকাল থেকেই কমেছে দৃশ্যমানতা। ফলে রাস্তায় গাড়িগুলিকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। শীতের হাত থেকে বাঁচতে সোয়েটার, জ্যাকেট, টুপি ও মাফলার পরে রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ। আবার ঠান্ডার আমেজে শরীর গরম করতে সকাল সকাল চায়ের দোকানগুলিতে জমছে ভিড়।

Sealdah Local Train News: শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় বিপত্তি! ব্যাস্ত সময়ে বসে গেল রেললাইনের একাংশ

অন্যদিকে, উৎসবের মরশুম শেষ হলেও শীতের আমেজ উপভোগ করতে পর্যটকদের ভিড়ও বাড়তে শুরু করেছে জলপাইগুড়ি জেলা এবং ডুয়ার্সের জঙ্গল ও পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলিতে। সব মিলিয়ে কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়িতে শীতের আগমনী বার্তা এখন স্পষ্ট। চেনা জলপাইগুড়ি যেন শীতের সাজে নতুন করে সেজে উঠেছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।