বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই গলায় দড়ি, প্রেমিকার হুমকিতে পগারপার প্রেমিক

Published : Jun 08, 2021, 05:41 PM IST
বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই গলায় দড়ি, প্রেমিকার হুমকিতে পগারপার প্রেমিক

সংক্ষিপ্ত

স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা বিয়ে করার দাবিতে ধর্ণায় প্রেমিকা ঘটনার পর থেকে উধাও প্রেমিক বিয়ে না হলে গলায় দড়ি দেওয়ার হুমকি প্রেমিকার

স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসেছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ২ ব্লকের মালতিপুরের চিল্লাপাড়া এলাকায়। সোমবার রাত থেকেই চলছে প্রেমিকার ধর্ণা৷ যদিও ঘটনার পর থেকে এলাকা থেকে উধাও প্রেমিক৷ যুবতীর সাফ কথা, প্রেমিককে বিয়ে করেই তিনি ধর্ণা থেকে উঠবেন৷ তা না হলে তিনি প্রেমিকের বাড়িতে গলায় দড়ি দেবেন৷ গোটা ঘটনাটি দুই থানার পুলিশকে জানানো হয়েছে বলে দাবি তাঁর৷ যদিও এখনও পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি৷

প্রেমিকার নাম শেলি খাতুন৷ বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর গ্রামে৷ স্থানীয় দৌলতপুর হাইস্কুলের ছাত্রী তিনি৷ প্রেমিক নাসিম আখতার পেশায় দর্জি৷ চেন্নাইয়ে কাজ করেন৷ বর্তমানে চিল্লাপাড়ায় গ্রামের বাড়িতেই রয়েছেন৷ শেলি জানান, এক বছর আগে এক অজানা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে৷ তারই সূত্র ধরে নাসিমের সঙ্গে তাঁর পরিচয়৷ ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে৷ দু’জনের মধ্যে প্রেম হয়৷ প্রেমের টানে তিনি প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন৷ তার সঙ্গে রাতও কাটিয়েছেন৷ দু’জনের ঘনিষ্ঠতা বেড়েছে৷ কিন্তু প্রেমিকের বাবা-মা তাঁর সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি নন৷ 

আরও পড়ুন - শুভেন্দু-অভিষেক বিতর্ক চরমে, কথার ঝাঁঝে উত্তাপ চড়ছে রাজ্যে, দুজনের বিতর্কিত মন্তব্য দেখুন এক ক্লিকে

প্রেমিক তাঁকে জানায়, সে তাঁকে নিয়ে পালিয়ে যাবে৷ গত রবিবার সে তাঁকে নিয়ে নিজের বাড়িতে আসে৷ কিন্তু তার মা তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেন৷ সোমবার রাতটা তিনি প্রেমিকের বাড়ির সামনে রাস্তায় কাটিয়েছেন৷ এদিকে প্রেমিককে এলাকা থেকে সরিয়ে দিয়েছেন তার মা আর মামা৷ ফোন করলেও প্রেমিক ফোন ধরছে না৷ তাই তিনি প্রেমিককে বিয়ের দাবিতে ধর্ণায় বসেছেন৷ যতক্ষণ না তাঁর বিয়ে হচ্ছে, ততক্ষণ তিনি ধর্ণা থেকে উঠবেন না বলে দাবি ওই যুবতীর৷ তার পরিষ্কার হুমকি যদি তাঁর সঙ্গে প্রেমিকের বিয়ে না দেওয়া হয়, তবে তিনি প্রেমিকের বাড়িতেই গলায় দড়ি দেবেন৷

এদিকে প্রেমিকের মা নার্গিস বিবি বলেন, ‘আমার ছেলেকে এই মেয়ে আর তার পরিবারের লোকজন অন্য কোথাও সরিয়ে রেখেছে৷ ছেলে অসুস্থ ছিল৷ চাঁচলে ডাক্তার দেখাতে গিয়েছিল৷ ওর মামা ওকে আনতে গিয়েছিল৷ কিন্তু এই মেয়ের পরিবারের লোকজন ছেলেকে কোথাও সরিয়ে দিয়েছে৷ আমি ছেলের কোনও খোঁজ পাচ্ছি না৷ এই মেয়ে সব মিথ্যে কথা বলছে৷ মেয়েটা যদি আমার ছেলের হাত ধরে ঘরে নিয়ে আসে, তবে আমি এর সঙ্গেই তার বিয়ে দেব৷’ সবমিলিয়ে তুমুল শোরগোল পড়েছে গোটা এলাকায়। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

BJP vs AITC: বিজেপি-র পরিবর্তন যাত্রায় যোগ দিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার-যুব সাথী!
Richa Ghosh SIR Notice: বিশ্বকাপ জয় করেছেন দেশের হয়ে! তিনিও এসআইআর-এ বিচারাধীন, প্রশ্নের মুখে পড়লেন কারা?