২৫% DA সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মেটায়নি রাজ্য, এবার আদালত অবমাননার মামলা কর্মীদের

Published : Feb 20, 2026, 02:59 PM IST
DA CaseGovernment employees again in Supreme Court demanding 25 percent DA and contempt of court

সংক্ষিপ্ত

DA CASE: সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ জেওয়ার রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল। তা এখনও বাস্তবায়িত হয়নি। এবার তা নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। 

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার এখনও পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা ২৫% দেয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকার অবিলম্বে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA-এর ২৫% মিটিয়ে দিতে হবে। কিন্তু তা নিয়ে এখনও কোনও উচ্চবাচ্চা নেই সরকারের। এই পরিস্থিতিতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের একটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।

সুপ্রিম কোর্টে DA মামলা

সুপ্রিম কোর্ট গত ৫ ফেব্রুয়ারি বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মোটানোর নির্দেশ দিয়েছিল। অবিলম্বে সেই নির্দেশ কার্যকর করতে বলেছিল। তবে কোনও সময় উল্লেখ করেনি শীর্ষ আদালত। তবে আদালত জানিয়েছিল মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনি অধিকার। একই সঙ্গে বাকি ৭৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতার জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, কমিটি নির্ধারিত বকেয়ার প্রথম কিস্তি রাজ্য সরকারকে মেটাতে হবে ৩১ মার্চের মধ্যে। কিন্তু সরকারি কর্মীদের বক্তব্য, বকেয়া মেটানোর কোনও উদ্যোগই দেখা যাচ্ছে না রাজ্য সরকারের মধ্যে।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ জেওয়ার রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল। তা এখনও বাস্তবায়িত হয়নি। রাজ্য সরকারের কার্যকলাপ দেখে তাদের মনে হয়েছে রাজ্য সরকার ডিএ মেটাতে ইচ্ছুক নয়। আদালতের রায়কে মান্যতা দিচ্ছে না। তাই আদালত ২৫ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। শুধু সেটুকুর উপরেই সংগ্রামী যৌথ মঞ্চ আদালত অবমাননার মামলা করেছে।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে রাজ্যের মুখ্যসচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দিয়েছিল। সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষ আরও দাবি সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটিও বকেয়া ডিএ নিয়ে আলোচনার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু রাজ্যের তরফে এখনও সময় দেওয়া হয়নি। এবার তা নিয়েও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মীরা।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

DA Hike: ডিএ নিয়ে দুর্দান্ত সুখবর! মার্চের মধ্যেই প্রায় ৪০ শতাংশ বকেয়া টাকা পেতে পারেন কর্মীরা?
Dilip on Pratikur: 'আসুন বিজেপিতে, পরিবর্তন করি বাংলার', বেসুরো প্রতিকুরকে আহ্বান দিলীপের