ঘুষ ছাড়া হাত থেকে গলে না কোনও পেনশন ফাইল! হেল্থ স্কিমের টাকা মেটাতে নেন ১ লাখ, খোদ সরকারি অফিসে চলছে 'দাদাগিরি'

Published : Sep 27, 2026, 09:47 PM ISTUpdated : Sep 27, 2026, 10:52 PM IST
Government Officer

সংক্ষিপ্ত

সরকারি অফিসে এক প্রভাবশালী কর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উঠেছে….

পেনশন ফাইল হোক বা হেল্থ স্কিম পকেটে মোটা টাকা না ফেললে ফাইল গলে না ওনার থেকে! এমনই খবর জানা গিয়েছে সূত্র মারফত। ওনার চাপে ওষ্ঠাগত কর্মীদের প্রাণ। শুধু এতেই শেষ নয়, মহিলা ঘটিত ব্যাপারেও নাকি জুড়িমেলা ভার তার এমন খবরও ঘুরপাক খায় অফিসের অন্দরেই। বেশ কিছুদিন আগে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল তার কু-কীর্তির

কোনও পেনশন কেস ঢুকলে টাকা না পাওয়া পর্যন্ত রীতিমতো নাকানিচোবানি খাইয়ে দেন সাধারণ অবসরপ্রাপ্ত কর্মীদের। তৎকালীন সরকারের আমলে দিব্যি চলছিল তার এই রমরমা বাজার। এই সরকার আসতেই আবার নাকি তিনি দল বদলেছেন। কিন্তু তাতে কী! তার কেচ্ছা রীতিমতো ফাঁস হয়ে গিয়েছে অফিসের কোণায় কোণায়।

কোনও কারণে তার কাছে কাজের জন্য গেলে অত্যন্ত দুর্ব্যবহারের সম্মুখীন হন কর্মীরা। মুখে কিছু বলতে গেলও ক্ষমতার প্রভাব দেখান বলে খবর। বিজেপি সরকার আসার পরে রীতিমতো দাদাগিরির ধরপাকড় চলছে। তাই এবার তার দাদাগিরি বন্ধ হবে কবে তা দেখতেই অপেক্ষায় দিন গুনছেন অন্যান্য কর্মীরা। সরকার তো বদলে গেল এবার পাশাপাশি এইধরনের অপরাধীমুক্ত অফিস পরিবেশ তৈরি ঠিক কবে হবে তা জানতে মরিয়া সরকারি কর্মীরা। ঠিক কবে মানুষের প্রাপ্য টাকা বুঝে নিতে এই 'দাদাগিরির' কবলে পড়তে হবে না তা দেখতেই আশায় দিন গুনছেন সকলে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

SRFTI Campus Incident: এখনও ভিতরে আটকে ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা! বাইরে থেকে ইটবৃষ্টি, বেনজির ঘটনা SRFTI-তে
SRFTI Chaos: যাদবপুরের পর এবার SRFTI! অনুষ্ঠান ঘিরে তুমুল উত্তেজনা, পুলিশের সামনেই চরম বিশৃঙ্খলা