Published : Sep 25, 2026, 04:04 PM ISTUpdated : Sep 25, 2026, 04:11 PM IST
রাজ্যে বিজেপি সরকার আসার পর মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণ সহ একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পুজোর মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেছেন। প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি দেবে সরকার। জেনে নিন সুবিধা পাবেন কারা।
রাজ্যে বিজেপি সরকার আসার পর একের পর এক বদল এসেছে। রাজ্যবাসীর স্বার্থে নানান উদ্যোগ নিয়েছে সরকার। মহিলাদের জন্য বাসে বিনামূল্যে ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন ভাতা চালু হয়েছে এই রাজ্যে। বর্তমানে বৃদ্ধ থেকে স্কুল পড়ুয়া সকলের জন্য কোনও না কোনও উদ্যোগ নিয়েছে সরকার।
25
এবার পুজোর মুখে আরও এক চমক দিল শুভেন্দু সরকার। প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য সরকার। সদ্য এমনই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক ভাতা দেওয়ার পর এবার বিদ্যুতে ভর্তুকি দেবে সরকার।
35
সদ্য বর্ধমান সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে কৃষক বন্ধু নিয়ে বড় আপডেট দেন। বলেন, কৃষি পাম্পের বৈদ্যুতিক সংযোগ প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা করে ভর্তুতি দেবে রাজ্য। চার লক্ষ কৃষক এই সুবিধা পাবেন। পাশাপাশি এই বছর থেকেই ৫৪ লক্ষ কৃষক ৩-৩-৩ মোট ৯ হাজার টাকা পাবেন।
মুখ্যমন্ত্রী বলেন, যে সব কৃষক পিএম কিষণা যোজনার সুবিধা পান না, তাদের রাজ্য সরকারের তরফে বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষক বন্ধুরও ভেরিফিকেশন হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
55
তিনি আরও বলেন, কৃষক বন্ধুর ভেরিফিকেশন হয়ে যাবে। এক ছটাক জায়গা থাকলেও আমরা বছরে ৪ হাজার টাকা দেবে। যে সব কৃষক পিএম কিষাণ যোজনা পান না, তাঁদের বছরে ৬ হাজার টাকা দেবে রাজ্য। সব মিলিয়ে কৃষকদের জন্য বিরাট উদ্যোগ নিল সরকার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.