
Annapurna Yojana: 'বারবার আশ্বাস, টাকা কই? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে কেন?' বালুরঘাটে বিডিও অফিসে তালা দিল মহিলারা
Annapurna Yojana: কেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে রয়েছে? কারও আবেদন এখনও Under Processing কেন? কবে মিলবে বকেয়া টাকা? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে বালুরঘাট BDO Office-এ এসে প্রশাসনের কাছে জবাব চান বিক্ষোভকারীরা।
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ তুলে একদল মহিলা বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক দফতর চত্বরে উত্তেজনা ছড়ায়।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, প্রায় চার মাস ধরে তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে অনলাইনে বা নথিতে এখনও ‘Under Processing’ দেখাচ্ছে। আবার কারও নাম তালিকায় থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ।
কেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে রয়েছে? কারও আবেদন এখনও Under Processing কেন? কবে মিলবে বকেয়া টাকা? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে বালুরঘাট BDO Office-এ এসে প্রশাসনের কাছে জবাব চান বিক্ষোভকারীরা।
দ্রুত সমস্যার সমাধান, বকেয়া টাকা প্রদান এবং আবেদন সংক্রান্ত সমস্যা পরিষ্কার করে জানানোর দাবি জানিয়েছেন তাঁরা। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।