Kolkata Metro: গুরু নানক জয়ন্তীতে ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা, জেনে নিন মেট্রোর সময়সূচি

Published : Nov 23, 2026, 04:11 PM IST

গুরু নানক জয়ন্তী উপলক্ষে কলকাতা মেট্রোর ব্লু লাইনে বিশেষ অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে। ২৩ এবং ২৪ নভেম্বর রাতে অতিরিক্ত এক জোড়া মেট্রো চলবে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে। এর ফলে উৎসবের দিনগুলিতে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে।

PREV
15

গুরু নানক জয়ন্তী উপলক্ষে ব্লু লাইনে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো তরফে এই তথ্য জানানো হয়েছে। উৎসবের দিনে এবার যাত্রীদের জন্য এল দারুণ খবর। এবার গুরু নানক জয়ন্তীতে ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা।

25

মেট্রো রেল সূত্রে খবর, গুরু নানক জয়ন্তী উপলক্ষে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ২৩ নভেম্বর এবং ২৪ নভেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে এই অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এক জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে এই দুদিন।

35

সাধারণত ব্লু লাইনে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে রাত সাড়ে দশটায় শেষ মেট্রো ছাড়ে। সোমবার ও মঙ্গলবার একটি করে অতিরিক্ত মেট্রো চলবে। রাত ১০টা ৫০ মিনিটে শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে।

45

এদিকে এই দুদিন গ্রিন লাইনে মিলবে। আপ ও ডাউন মিলিয়ে ১০৬ টি করে পরিষেবা থাকবে। প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। ইয়েলো লাইনে মোট ৯২টি মেট্রো চলবে। আপ ও ডাউন মিলিয়ে ৪৬ টি করে পরিষেবা থাকবে। তেমনই ২৪ নভেম্বর পার্পল ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক মেট্রো চলবে।

55

সে যাই হোক, এবার দারুণ খবর যাত্রীদের জন্য। গুরু নানক জয়ন্তী উপলক্ষে ব্লু লাইনে মিলবে অতিরিক্ত মেট্রো পরিষেবা। সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ২৩ নভেম্বর এবং ২৪ নভেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে এই অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে। এর দ্বারা উপকৃত হবেন যাত্রীরা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories