- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: প্রতিকূল আবহাওয়ায় বাতিল মেট্রো রক্ষণাবেক্ষণের কাজ, রবিতে স্বাভাবিক ব্লু লাইনে পরিষেবা
Kolkata Metro: প্রতিকূল আবহাওয়ায় বাতিল মেট্রো রক্ষণাবেক্ষণের কাজ, রবিতে স্বাভাবিক ব্লু লাইনে পরিষেবা
Kolkata Metro: রবিবার স্বাভাবিক থাকছে ব্লু লাইনের মেট্রো পরিষেবা, বাতিল ট্র্যাফিক ও পাওয়ার ব্লক। যারা ছুটির দিনে মেট্রোতে করে কোথাও বেড়াতে যাবেন কীনা ভাবছিলেন তাদের জন্য কলকাতা মেট্রোরেলের নতুন আপডেট। কী বলছে কর্তৃপক্ষ? জানুন আরও বিশদে…

রবিবার কলকাতা মেট্রোয় স্বাভাবিক পরিষেবা
নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা মেট্রোরেলে প্রতি রবিবার পাওয়ার ব্লক থাকবে। ফলে দিনের ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা পাবেন না বলে যাত্রীদের জানিয়েছিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ঘূর্ণিঝড় আকভান ও আবহাওয়ার পরিবর্তনের কারণে আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য এই কাজ বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রবিবার স্বাভাবিক থাকছে পরিষেবা। জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

কোন কোন রুটে মিলবে পরিষেবা?
কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, রবিবার অর্থাৎ ২২ নভেম্বর কলকাতা মেট্রোয় ব্লু লাইন, অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনে প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে পরিষেবা। মেট্রোরেলের তরফে আরও জানানো হয়েছে যে, ২২ নভেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) সম্পূর্ণ স্বাভাবিক থাকছে মেট্রো পরিষেবা।
প্রতিকূল আবহাওয়ায় বাতিল পরিষেবা
প্রতিকূল আবহাওয়া এবং আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথা মাথায় রেখে ওই দিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য নির্ধারিত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার ‘আমার মেট্রো কলকাতা’-র তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে রক্ষণাবেক্ষণের কাজ বাতিল
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ নভেম্বর (রবিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার কথা ছিল। এর ফলে ওই নির্দিষ্ট সময়ে আংশিক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা ছিল। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে সেই ব্লক আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছুটির দিনে কমল যাত্রীদের ভোগান্তি
রবিবার সকাল ৯টা থেকে অন্যান্য দিনের মতোই ব্লু লাইনের সম্পূর্ণ অংশে—অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত স্বাভাবিক ছন্দেই মেট্রো চলাচল করবে। ছুটির দিনে যাত্রীদের যাতায়াতে আর কোনও ভোগান্তির আশঙ্কা রইল না বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

