Yuva Sathi: সবারই একটাই প্রশ্ন যুবসাথীর আবেদনটি ঠিকভাবে জমা হয়েছে কি না, অথবা অনুমোদন মিলেছে কি না। খন খুব সহজেই অনলাইনে আবেদন স্ট্যাটাস দেখা যাচ্ছে, কীভাবে দেখবেন? জেনে নিন…
রাজ্য সরকারের ‘বাংলার যুবসাথী’ প্রকল্পে অনেক যুবক-যুবতী আবেদন করেছেন। আবেদন করার পর সবারই একটাই প্রশ্ন—আবেদনটি ঠিকভাবে জমা হয়েছে কি না, অথবা অনুমোদন মিলেছে কি না।
26
বাংলার যুবসাথী
এখন খুব সহজেই অনলাইনে আবেদন স্ট্যাটাস দেখা যাচ্ছে। প্রথমে প্রকল্পের সরকারি ওয়েবসাইটে যেতে হবে।
36
বাংলার যুবসাথী
সেখানে “Application Status” বা স্ট্যাটাস দেখার অপশনটি বেছে নিতে হবে। এরপর আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেটি লিখতে হবে।
মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি বসিয়ে ভেরিফাই করলেই স্ক্রিনে আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। চাইলে সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।
56
বাংলার যুবসাথী
সরকারি সূত্রে জানানো হয়েছে, যদি কোনও কাগজপত্রে ভুল থাকে বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়, তা স্ট্যাটাসে উল্লেখ থাকবে।
66
বাংলার যুবসাথী
তাই আবেদনকারীদের নিয়মিত স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনকারীদের সতর্ক করা হয়েছে—নিজের মোবাইল নম্বর ও ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না এবং শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.