Dol Yatra 2026: দোল যাত্রা উপলক্ষ্যে রাজ্যের সরকারি কর্মীদের জোড়া ছুটি দিচ্ছে রাজ্য সরকার। পরপর ২ দিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি স্কুলগুলি। তবে বেসরকারি স্কুল আর ব্যাঙ্কের ক্ষেত্রে ১ দিন ছুটি প্রযোজ্য।
২০২৬ সালে দোল উৎসব পড়েছে ৩ মার্চ। পশ্চিমবঙ্গে ১২ মাসে ১৩ পার্বন। তার মধ্যে দোল একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিন রাজ্য সরকার ছুটি দিয়ে থাকে।
28
জোড়া ছুটি!
এবার পশ্চিমবঙ্গে সরকারের কর্মী ও রাজ্যে শিক্ষা পর্ষদের অধীনে থাকা স্কুলগুলির পড়ুয়া আর কর্মীদের সুখবর। এবার রাজ্য সরকার জোড়া ছুটি নিশ্চিত করেছে। তাই এবার সংশ্লিষ্টদের কাছে দোলের উৎসব আরও রঙিন হতে চলেছে।
38
সরকারি ঘোষণা
রাজ্য সরকারের অর্থ দফতর ও শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে ২০২৬ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহেই রঙের উৎসব পালিত হবে। সেই কারণে ৪১৮৮-এফ(পি২) (4188-F(P2)) বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্থানীয় পুরসভা এবং সরকার পোষিত সংস্থাগুলিতে পরপর দুদিন ছুটি থাকবে।
সপ্তাহের মাঝখানে পরপর দুই দিন ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এই ছুটি প্রযোজ্য সরকারি স্কুলগুলির ক্ষেত্রে। তবে বেশ কিছু বেসরকারি স্কুল দোল উপলক্ষ্যে মাত্র এক দিন, শুধুমাত্র ৩ মার্চ ছুটি দিচ্ছে।
68
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
রাজ্য স্কুল শিক্ষা দফতরও উৎসবের কথা মাথায় রেখে সপ্তাহের মাঝখানে টানা দুই দিন পঠন পাঠন বন্ধ রাখছে। সরকারি স্কুলগুলির ক্ষেত্রে বছরে ৬৫ দিন ছুটির যে তালিকা রয়েছে তারমধ্যেই দোলের দুই দিন ছুটি ধরা হয়েছে।
78
ব্যাঙ্কের ছুটি
দোল যাত্রা উপলক্ষ্যে রাজ্যের সরকারি আর বেসরকারি ব্যাঙ্কগুলি শুধুমাত্র একদিন বন্ধ থাকবে। সেক্ষেত্রে অধিকাংশ ব্যাঙ্কই ৩ মার্চ বন্ধ থাকবে।
88
ছুটি নিয়ে ধ্বন্দ
প্রথম দিনে রাজ্যের সরকারি কর্মীরা দোলের জন্য কবে ছুটি পাবেন তাই নিয়ে দ্বন্দ্ব ছিল। ৩ না ৪ মার্চ পাওয়া যাবে এই ছুটি তাই নিয়েও আলোচনা শুরু হয়েছে। কিন্তু রাজ্য সরকার এবার দোলে সরকারি কর্মীদের জোড়া ছুটি দিয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.