আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর আওতায় প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় সরকারি ও বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় ২,০০০টি হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে বেসরকারি প্রায় ১৩০০ এবং সরকারি ৭০০। দেশজুড়ে ৩৮,৪৬৬টিরও বেশি সরকারি ও বেসরকারি হাসপাতালকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বড় ধরনের চিকিৎসার খরচ নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।