West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ! আজও কি ভিজবে বাংলা? রইল বিরাট আপডেট

Published : Jul 08, 2026, 07:06 AM IST

নিম্নচাপ ছত্রিশগড় পার করলেও রাজ্য জুড়ে বর্ষার প্রভাব এখনও সক্রিয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি হয়েছে।

PREV
15

রাজ্য জুড়ে সক্রিয় বর্ষা। কিছুদিন আগেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় হয়ে চলেছে বৃষ্টি।

25

বর্তমানে নিম্নচাপ কেটে গেলেও আপাতত কাটেনি বৃষ্টির প্রভাব। হাওয়া অফিস সূত্রে খবর, কদনি ধরে চলতে থাকা বৃষ্টির কারণ হল নিম্নচাপ। তবে, আপাতত সেই নিম্নচাপ ছত্রিশগড় পার করেছে। এর প্রভাবে এবার কমবে বৃষ্টির প্রভাব।

35

হাওয়া অফিসের বুলটিন অনুসারে, আজ বুধবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলোত হবে বৃষ্টি। সকাল থেকে থাকবে মেঘলা আকাশ। তবে, বিকেল থেকে বাড়বে বৃষ্টি।

45

আজ বৃষ্টি বাড়বে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে, বাতাসে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তেমনই শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। আজ কলকাতাতেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে, গরম একই থাকবে।

55

তেমনই উত্তরবঙ্গে জারি হয়েছে সতর্কতা। সেখানে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হবে বৃষ্টি। তেমনই এই বৃষ্টির কারণে বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা, বায়ডাক সহ একাধিক নদীর জল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories