Weather Update: দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ, দুই জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কেমন থাকবে আবহাওয়া?

Published : Jul 25, 2026, 01:23 PM IST

পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে কলকাতা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

PREV
15

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ফের ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের ফলে নতুন করে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। উপকূল সংলগ্ন দুই জেলায় এবার জারি হল অতিভারী বর্ষণের সতর্কতা।

25

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে ৯.৪ কিমি উচ্চতা পর্যন্ত তা বিস্তার লাভ করেছে।

35

রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ও সোমবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে শহরে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়।

45

রবিবার কলকাতা ছাড়াও ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দুটি জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে সোমবারও হবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।

55

এদিকে আজ শনিবার অনেক জায়গায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। এদিকে শুক্রবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories