WB Weather Update: এই সপ্তাহেও বঙ্গে চলবে বর্ষার দাপট! দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস

Deblina Dey   | SIGWIRE
Published : Jul 25, 2026, 06:53 AM IST

WB Weather Update: শনিবার কলকাতা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি বাড়তে পারে।

PREV
17
বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

WB Weather Update: হাওয়া অফিসের মতে, শনিবার কলকাতা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এমনকি আগামী সপ্তাহে নতুন করে ঝড়বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলোতে। রবিবার ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কোচবিহারে।

27
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি কম।

37
ভারী বর্ষণের পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, এও জানা গিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির আগের থেকে এবার কমবে।

47
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় আজ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।

57
ঝোড়ো হাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

67
ভারী বৃষ্টির সম্ভাবনা

এই চার জেলায় আগামী সপ্তাহে বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই সময় দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে জানা গিয়েছে, চার জেলায় ভারী বৃষ্টি, সতর্কতা উত্তরবঙ্গেও, কলকাতায় কদিন চলবে বৃষ্টি?

77
সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি

আষাঢ় পেরিয়ে চলছে শ্রাবণ মাস। কলকাতায় শনিবার সকাল থেকে চলছে বৃষ্টি। সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিতে নাজেহাল অবস্থা সকলের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories