Education Scholarship: ৫০ হাজার টাকা পর্যন্ত মিলবে স্কলারশিপ, কারা পাবেন? জেনে নিন আবেদনের যোগ্যতা ও শেষ তারিখ

Published : Jul 14, 2026, 08:55 AM IST

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়াশোনায় এবার হিরো ফিনকর্পের তরফে চালু হয়েছে রমনকান্ত মুঞ্জাল স্কলারশিপ। উচ্চ শিক্ষার জন্য মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। কারা আবেদন করতে পারবেন, কীভাবেই বা করবেন আবেদন, জেনে নিন বিস্তারিত।

PREV
18
কাদের উদ্যোগে চালু এই স্কলারশিপ?

রমনকান্ত মুঞ্জাল ফাউন্ডেশন এবং হিরো ফিনকর্পের যৌথ উদ্যোগে চালু হয়েছে এই স্কলারশিপ প্রকল্প। উচ্চ শিক্ষায় আগ্রহী পড়ুয়াদের আর্থিক সহায়তা দেওয়াই এর মূল লক্ষ্য

28
প্রথম শর্ত— ভারতীয় নাগরিকত্ব

আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এটিই এই স্কলারশিপের প্রাথমিক এবং আবশ্যিক শর্ত।

38
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে চাই ভালো নম্বর

আবেদনকারীকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৮০ শতাংশ নম্বর পেতে হবে। এই শর্ত পূরণ না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

48
পারিবারিক আয়ের সীমা

এই স্কলারশিপ পেতে হলে পরিবারের বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ টাকার মধ্যে। আয়ের প্রমাণপত্র জমা দিতে হতে পারে আবেদনের সময়।

58
কোন কোন কোর্সে মিলবে সুবিধা?

B.Com, BBA, Bachelor of Management Studies, Integrated Program in Management, Bachelor in Business Studies, BFIA, Bachelor of Banking and Insurance-সহ একাধিক প্রফেশনাল কোর্সে ভর্তি হলে তবেই মিলবে এই সুযোগ।

68
কত টাকা এবং কতদিন মিলবে সহায়তা?

তিন বছর ধরে এই স্টাইপেন্ড প্রদান করা হয়, যার পরিমাণ ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কোর্স এবং কলেজের ফি অনুযায়ী এই অঙ্ক নির্ধারিত হয়।

78
কীভাবে করবেন আবেদন?

Buddy4Study-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট স্কলারশিপ খুঁজে বের করুন। নতুন আবেদনকারীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করতে হবে।

88
আবেদনের শেষ তারিখ কবে?

এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬। তাই যোগ্য পড়ুয়াদের হাতে সময় থাকতেই আবেদন সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories