MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • আজ থেকেই রাজ্যে চালু ‘গুন্ডাদমন আইন’, বিনা বিচারেই আটক! জেনে নিন নতুন আইনের ১০ বড় নিয়ম

আজ থেকেই রাজ্যে চালু ‘গুন্ডাদমন আইন’, বিনা বিচারেই আটক! জেনে নিন নতুন আইনের ১০ বড় নিয়ম

public safety act anti goonda law: সোমবার থেকে বাংলায় কার্যকর হয়ে গেল বহুচর্চিত ‘গুন্ডাদমন আইন’। তোলাবাজি থেকে সিন্ডিকেট রাজ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল সরকার।

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 13 2026, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আজ থেকেই কার্যকর নতুন আইন
Image Credit : Asianet News

আজ থেকেই কার্যকর নতুন আইন

আনুষ্ঠানিকভাবে রাজ্যে লাগু হয়ে গেল ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন’, যা পরিচিত ‘গুন্ডাদমন আইন’ নামে। যা নিয়ে ইতিমধ্যেই সওয়াল করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। পালা বদলের পর বিজেপি সরকার এসেই বিধানসভায় এই আইন পাশ করিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
২৯ জুন বিধানসভায় পাশ হয়েছিল বিল
Image Credit : ANI

২৯ জুন বিধানসভায় পাশ হয়েছিল বিল

গত ২৯ জুন রাজ্য বিধানসভায় পাশ হয় ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। এবার তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হল। সোমবার থেকেই তা লাগু হয়ে গেল। একনজরে দেখুন এই নতুন আইনের খুটিনাটি।

Related Articles

Related image1
DA বৃদ্ধির পর বড় জল্পনা! 7th Pay Commission-এ ন্যূনতম বেসিক বেতন ৯২,০০০ টাকা? দেখুন হিসাব
Related image2
Anti-Social Bill: "মানুষ গুন্ডামিতে ক্লান্ত", নতুন বিলের পক্ষে সওয়াল মন্ত্রী দিলীপ ঘোষের
310
বিনা বিচারেই আটকের ক্ষমতা
Image Credit : Asianet News

বিনা বিচারেই আটকের ক্ষমতা

রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার-নির্ধারিত ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা যে কোনও সমাজবিরোধীকে আটকের নির্দেশ দিতে পারবেন, কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই।

410
এক বছর পর্যন্ত আটকে রাখার সংস্থান
Image Credit : Asianet News

এক বছর পর্যন্ত আটকে রাখার সংস্থান

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অভিযুক্তকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আটকে রাখা যাবে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে সরকার-নির্ধারিত কমিটি বা কমিশনে আবেদন জানাতে পারবেন।

510
দ্বিগুণ পর্যন্ত জরিমানার সংস্থান
Image Credit : Getty

দ্বিগুণ পর্যন্ত জরিমানার সংস্থান

বিলের খসড়া অনুযায়ী, প্রকৃত ক্ষয়ক্ষতির চেয়েও দ্বিগুণ পর্যন্ত ‘দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ’ বা জরিমানা চাপাতে পারবে কমিশন।

610
‘সমাজবিরোধী কাজ’-এর বিস্তৃত সংজ্ঞা
Image Credit : Asianet News

‘সমাজবিরোধী কাজ’-এর বিস্তৃত সংজ্ঞা

শৃঙ্খলা নষ্ট করা, জীবন বা সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি, বৈধ ব্যবসায় বাধা দেওয়া, বেআইনি জমি দখল কিংবা সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি—সবকিছুই পড়বে এই আইনের আওতায়।

710
খনি-বালি-বনজ সম্পদও আইনের আওতায়
Image Credit : chatgpt

খনি-বালি-বনজ সম্পদও আইনের আওতায়

বেআইনিভাবে খনি, বালি, পাথর বা প্রাকৃতিক সম্পদ উত্তোলন এবং বন্যপ্রাণী বা বনজ সম্পদের ক্ষতি করাও গণ্য হবে সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে।

810
কাকে বলা হবে ‘গুন্ডা’
Image Credit : X

কাকে বলা হবে ‘গুন্ডা’

কোনও ব্যক্তি একা অথবা দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে অভ্যাসগতভাবে সমাজবিরোধী কাজ করলে, তাঁকে আইনের সংজ্ঞা অনুযায়ী ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত করা যাবে।

910
একাধিক আইনের গুরুতর ধারাও আওতাভুক্ত
Image Credit : Asianet News

একাধিক আইনের গুরুতর ধারাও আওতাভুক্ত

অস্ত্র আইন, মাদক আইন, অনৈতিক পাচার প্রতিরোধ আইন, বিস্ফোরক আইন বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট গুরুতর ধারায় অপরাধে যুক্ত থাকলে বা তার চেষ্টা করলেও এই আইনের অধীনে ব্যবস্থা নেওয়া যাবে।

1010
বিরোধীদের দাবি, এ যেন ‘কালা কানুন’
Image Credit : X

বিরোধীদের দাবি, এ যেন ‘কালা কানুন’

বিরোধীদের একাংশের অভিযোগ, এই আইনকে ঢাল করে সরকার-বিরোধী আন্দোলন দমন করা হতে পারে। যদিও সরকারের যুক্তি, তোলাবাজি ও সিন্ডিকেট রাজ রুখতেই এই বাড়তি দাওয়াই জরুরি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
অপরাধের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bardhakya Bhata: কবে থেকে শুরু হবে বার্ধক্য ভাতার আবেদন প্রক্রিয়া? লাগবে কোন কোন ডকুমেন্ট? বিশেষ ঘোষণা সরকারের
Recommended image2
Anti-Social Bill: "মানুষ গুন্ডামিতে ক্লান্ত", নতুন বিলের পক্ষে সওয়াল মন্ত্রী দিলীপ ঘোষের
Recommended image3
Bardhakya Bhata: বার্ধক্য ও বিধবা ভাতার ১৫০০ টাকা কবে থেকে দেবে সরকার? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Recommended image4
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর! যোগ্য সকলেই পাবেন ৩০০০ টাকা
Recommended image5
Kolkata High Court: ৭ বছর পর নাবালিকা ধর্ষণ মামলায় সৎবাবা বেকসুর খালাস, তদন্ত নিয়ে প্রশ্ন আদাল
Related Stories
Recommended image1
DA বৃদ্ধির পর বড় জল্পনা! 7th Pay Commission-এ ন্যূনতম বেসিক বেতন ৯২,০০০ টাকা? দেখুন হিসাব
Recommended image2
Anti-Social Bill: "মানুষ গুন্ডামিতে ক্লান্ত", নতুন বিলের পক্ষে সওয়াল মন্ত্রী দিলীপ ঘোষের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved