উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ২৭ মে, ক'টা থেকে দেখা যাবে রেজাল্ট

swaralipi dasgupta |  
Published : May 13, 2019, 07:30 PM IST
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ২৭ মে, ক'টা থেকে দেখা যাবে রেজাল্ট

সংক্ষিপ্ত

  উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে আগামী ২৭ মে।   ভোটের ফল প্রকাশের আগে, ২১ মে মাধ্য়মিক পরীক্ষার ফল প্রকাশ হবে। আর তার ঠিক পরেই ২৭ মে উচ্চমাধ্য়মিকের ফল প্রকাশ। 


উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে আগামী ২৭ মে।  ভোটের ফল প্রকাশের আগে, ২১ মে মাধ্য়মিক পরীক্ষার ফল প্রকাশ হবে। আর তার ঠিক পরেই ২৭ মে উচ্চমাধ্য়মিকের ফল প্রকাশ। তাই বলাই যায়, একই সঙ্গে ভোটের প্রাথীর্রা ও দুই বোডর্ পরীক্রার পরীক্ষার্থীরা বেশ উদ্বেগে থাকবে। 

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ১৩ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৭৪ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এই বছর পরীক্ষায় বসেছিল ৮ লক্ষ পরীক্ষার্থী। 

২৭ মে, অর্থাৎ ফল প্রকাশের দিন সকাল ১০ থেকে সাংবাদিক বৈঠক করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা। জানা গিয়েছে ওয়েব সাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা সকাল ১০.৩০মিনিট  থেকে ফলাফল দেখতে পারবে। 

প্রসঙ্গত, আগামী ২১ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পাবে। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। একদিকে ভোট ঘিরে তপ্ত বাংলা। ২৩ মে ভোটের ফলাফল। তার আশপাশেই দুই বোর্ডের পরীক্ষার ফলাফল। ফলে ভোটের প্রার্থীদের মতোই পরীক্ষার্থীরাও বেশ চাপে থাকবে,, তা বলাই যায়। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার