চোরবাগানের দুর্ঘটনায় আহতরা এখন কেমন আছেন? বড় আপডেট দিলেন Dr. নারায়ণ ব্যানার্জী

চোরবাগানের দুর্ঘটনায় আহতরা এখন কেমন আছেন? বড় আপডেট দিলেন Dr. নারায়ণ ব্যানার্জী

Biman Mondal   | ANI
Published : Oct 18, 2026, 06:37 PM IST

চোরবাগানের দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসক নারায়ণ ব্যানার্জী জানিয়েছেন, আহতদের মধ্যে দু'জন ছাড়া বাকিদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

চোরবাগানের দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা এখন কেমন? বড় আপডেট দিলেন চিকিৎসক নারায়ণ ব্যানার্জী। চোরবাগানের দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসক নারায়ণ ব্যানার্জী জানিয়েছেন, আহতদের মধ্যে দু'জন ছাড়া বাকিদের শারীরিক অবস্থা স্থিতিশীল। মোট ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন আইসিইউতে রয়েছেন, বাকিরা সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।
চিকিৎসক নারায়ণ ব্যানার্জীর বক্তব্য অনুযায়ী, অধিকাংশ আহতকে আগামীকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে যাঁদের অস্ত্রোপচারের প্রয়োজন, তাঁদের আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। এক জনের পেলভিসে (শ্রোণি অঞ্চলে) হাড় ভাঙা এবং মূত্রনালিতে আঘাত রয়েছে। এখনও পর্যন্ত অন্যদের ক্ষেত্রে গুরুতর অভ্যন্তরীণ আঘাতের খবর মেলেনি বলে জানিয়েছেন তিনি। আহতদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। চিকিৎসকের কথায়, সে এখন ভাল রয়েছে। দুর্ঘটনার আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি আরও ২ জন। মানসিক ধাক্কা ও আতঙ্কের কারণে তাঁদেরও চিকিৎসার প্রয়োজন হয়েছে। এদিকে, চোরবাগানের দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
চোরবাগানের দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক নারায়ণ ব্যানার্জীর এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও।

04:39হাসপাতালে আহতদের দেখতে গেলেন অমিত শাহ, সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
06:53Durga Puja Chorbagan Tragedy: ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না! স্বজন হারিয়ে ভেঙে পড়ল পরিবার
05:29Madhyamgram Durga Puja 2026: শুধু পুজো নয়, মানবিকতার বার্তা! মধ্যমগ্রামে ৬০ বছরের দুর্গাপুজোয় কী আয়োজন এলআইসি টাউনশিপে?
06:27Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তিন প্রশ্ন শতরূপের! পাল্টা কী বললেন সজল ঘোষ?
10:48চোরবাগানের ঘটনায় কি পদত্যাগ করবেন পুলিশ কমিশনার? কী জানালেন শুভেন্দু
14:02Kolkata Stampede: 'অনেক আবর্জনা বয়ে নিয়ে চলতে হচ্ছে' চোরবাগান বিপর্যয় কাণ্ডে ইঙ্গিতবাহী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
16:21চোরবাগান কাণ্ডে ক্ষতিপূরণ, চাকরি-সহ কী কী পদক্ষেপ শুভেন্দুর? দেখুন
04:34Chorbagan Durga Puja Tragedy: চোরবাগানের ঘটনায় গাফিলতির অভিযোগ! মন্ত্রী দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য
07:04চোরবাগানে স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন পরিজনরা, কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?
Read more