
Abhishek Banerjee: ভেঙে ফেলা হল শেড, তুলে নেওয়া হল গেট, খুলে ফেলা হল সিসি ক্যামেরা! অভিষেকের বাড়ির সামনে বুলডোজার!
Abhishek Banerjee: সাতসকালে কলকাতার কালীঘাটে চাঞ্চল্য! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বুলডোজার নিয়ে অভিযান চালাল পুরসভা। সরিয়ে ফেলা হল অস্থায়ী ছাউনি, খুলে নেওয়া হল লোহার গেটও। ফুটপাথ দখলের অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই পদক্ষেপ
Abhishek Banerjee: কালীঘাটে সকাল সকাল পুরসভার অভিযান, বদলে গেল অভিষেকের বাড়ির সামনের ছবি!
সকাল হতেই কালীঘাটে নজরকাড়া অভিযান। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাথ দখল করে তৈরি অস্থায়ী ছাউনি সরাতে বুলডোজার নিয়ে হাজির পুরসভা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো হয় এই অভিযান। খুলে নেওয়া হয় লোহার গেটও। অভিযানের পর কার্যত ফাঁকা হয়ে যায় বাড়ির সামনের জায়গা। ফুটপাথ দখলের অভিযোগ ঘিরে এই পদক্ষেপে নতুন করে চর্চা শুরু হয়েছে কলকাতার রাজনৈতিক মহলে।