বঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন? উত্তর ঝুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপর

Published : Feb 12, 2026, 09:06 PM IST

Assembly Election: পশ্চিমবঙ্গে কত দফায় বিধানসভা নির্বাচন হবে? তা নিয়ে এখনও পর্যন্ত জট কাটেনি। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার ওপরই নির্ভর করছে। জাতীয় নির্বাচন কমিশনের লক্ষ্য রাজ্যে শান্তিপূর্ণ ভোট করা। 

PREV
110
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে কটি দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে তা নিয়ে এখনও স্থির কোনও সিদ্ধান্তে আসতে পারেনি নির্বাচন কমিশন।

210
ECI-CEO দফতরে আলোচনা

নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্যের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের দফতর আর জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেখানে দুই পক্ষের মতবিরোধও হয়েছে। দুই পক্ষ ভোটের দফা ঠিক করতে প্রায় দুইভাগে বিভক্ত হয়েছে।

310
রাজ্য নির্বাচন কমিশনের দাবি

রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ সিইও মনোজ আগরওয়ালের দফতর সূত্রের খবর, ভোটে হিংসা কমাতে একদিনে গোটা রাজ্যে বিধানসভা নির্বাচন করার পক্ষপাতী । তাদের বক্তব্য অতীতেও এই রাজ্যে এক দফায় বিধানসভা ভোট হয়েছে। কিন্তু তাতে এখনও পর্যন্ত সায় নেই নির্বাচন কমিশনের।

410
নির্বাচন কমিশনের যুক্তি

রাজ্যে আইনশৃঙ্খলার সমস্যা রয়েছে। নির্বাচন কমিশনের লোকবল অপ্রতুল। পাশাপাশি ভোটের সময় রাজ্যে আধাসেনা মোতায়ন করা হয়। এক দফায় ভোট হলে প্রচুর পরিমাণে আধাসেনা মোতায়েন করতে হবে। তাতেও সমস্যা হবে। আর সেই যুক্তিতেই এক দফা ভোট থেকে পিছিয়ে আসতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।

510
আজ ফের আলোচনা

নির্বাচন কমিশন সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই রাজ্যে কত দফায় ভোট হবে তা নিয়ে কমিশন আর রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা হয়েছিল। আজ ফের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সূত্রের খবর রাজ্য নির্বাচন কমিশন এখনও চাইছে একটি দফায় নির্বাচন। আর সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী পেলে রাজ্যে এক দফাতেই হতে পারে বিধানসভা ভোট।

610
কতকোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন

রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন রাজ্যে এক দফায় ভোটের জন্য়? তা নিয়ে কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা হচ্ছে। দুই তরফই গোটা বিষয়টি খতিয়ে দেখছে। মূল্য উদ্দেশ্য একটাই -রাজ্যে শান্তিপূর্ণ ও রক্তপাতহীন ভোট গ্রহণ।

710
কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন কমিশন সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর ওপরই নির্ভার করছে রাজ্যে ঠিক কত দফায় ভোট গ্রহণ হবে তার বিষয়টি। নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, কত দফায় মোতায়ন করা হবে আর কত দফা কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন তা নিয়ে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলোচন চলছে দফায় দফায়।

810
কমিশনের নির্দেশ

ইতিমধ্যেই নির্বাচন কমিশন সমস্ত জেলাকে সংবেদশনশীল বুথ ও ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছে। সেই তালিকা হাতে পাওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বঙ্গে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সাত দফায় ভোট হয়েছিল।

910
নির্বাচন কমিশনের অনুমান

নির্বাচন কমিশনের অনুমান পশ্চিমহবঙ্গে এক দফায় নির্বাচন করার জন্য কমপক্ষে ২০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে। রাজ্য পুলিস সূত্রের খবর নির্বাচনের জন্য ৩৫ হাজার কর্মী দেওয়া হবে।

1010
চূড়ান্ত তালিকা

নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধনের পর আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তারপরই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories