'বাবরি যাত্রা' থেকে হুমায়ুন কবীরের হুংকার, এবার TMC-এর সঙ্গে নিশানায় BJP

Published : Feb 12, 2026, 03:49 PM IST

Humayun Kabir: পুলিশের অনুমতি না পেলেয় বাবরি যাত্রার রুটে কাটছাঁট করলেন জনতার উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। তিনি মিছিল থেকে জানিয়ে দেন মসজিদ নিয়ে বিভ্রান্তি দূর করার জন্যই এটি একটি প্রচার মিছিল। 

PREV
110
হুমায়ুনের হুংকার

প্রস্তাবিত পথে 'বাবরি যাত্রা' করতে পারেনি হুমাযুন কবীর। পথে কাটছাঁট করা হয়েছে। কিন্তু 'বাবরি যাত্রা' থেকেই হুমায়ুন এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন। তবে দীর্ঘ দিন বাদে মমতার প্রশংসা শোনা গেল হুমায়ুনের মুখে।

210
বাবরি মসজিদ

হুমায়ুন কবীবের ঘোষণা করা বাবরি মসজিদ নির্মানের কাজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কোরান পাঠের মধ্যে দিয়েই নিজের হাতেই প্রথম ইট গেঁথে নির্মাণ কাজ শুরু করেছিলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক। তবে এদিনের মিছিল করার কারণ জানিয়েছেন তিনি।

310
বাবরি যাত্রার কারণ

হুমায়ুন কবীর জানিয়েছেন বাবরি মসজিদ নিয়ে অপ্রচারের চেষ্টা করা হচ্ছে। জনগণের মধ্য মসজিদ নিয়ে ধরনা ছ়ড়িয়ে দেওয়ার জন্যই এই 'বাবরি যাত্রা' বলেও জানিয়েছেন জনতার উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর।

410
রুট পরিবর্তন

প্রথম 'বাবরি যাত্রা' শুরু হওয়ার কছা ছিল নদিয়ার পলাশি থেকে। এটির শেষ হওয়ার কথা ছিল উত্তরদিনাজপুরের ইটাহারে। যাত্রাপথ ছিল প্রায় ২৬৫ কিলোমিটার। কিন্তু পুলিশ এতদীর্ঘ যাত্রাপথের অনুমোদন দেয়নি পুলিশ। তাই রুট কাটছাঁট করতে বাধ্য হন হুমায়ুন কবীর।

510
'বাবরি যাত্রা'পথ

এদিন, বৃহস্পতিবার নদিয়ার পলাশি থেকে 'বাবরি যাত্রা'র মিছিল শুরু হয়। মিছিল শেষ হওয়ার কথা মুর্শিদাবাদের রেজিনগরে। যাত্রাপথ মাত্র ২২ কিলোমিটার। মিছিলের সামনের সারিতে ছিলেন হুমায়ুন কবীর।

610
'বাবরি যাত্রা'র কারণ

হুমায়ুন কবীর জানান মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এই মিছিলের মাধ্যমে জনগণতে প্রকল্প সম্পর্কে সচেতন করাই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও জানিয়েছেন, বুধবার থেকেই বেলডাঙায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে।

710
মসজিদে খরচ

হুমায়ুন কবীর ইতিমধ্যেই প্রস্তাবিত বাবরি মসজিদের একটি ছবিও শেয়ার করেছেন। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। তিনি জানিয়েছেন মসজিদ নির্মাণে খরচ হবে ৫৫ কোটি টাকা। মসজিদের মূল গেটের উচ্চতা হবে ১৪ মিটার। প্রস্থ ৫ মিটার। গেট নির্মাণে খরচ হবে ৫ কোটি টাকা।

810
লক্ষ্য বিধানসভা ভোট

হুমায়ুন কবীর আরও জানিয়েছেন, তাঁর নতুন দল জনতার উন্নয়ন পার্টি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনে লড়াই করবে। তিনি রাজ্যে পরিবর্তন নিয়েও আশাবাদী।

910
হুমায়ুনের সমালোচনা

হুমায়ুন কবীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসা করেন। তারপরই হুমায়ুন বলেন, 'মমতা আর আগের মত নেই।' পাশাপাশি তাঁর বাবরি মসজিদ নিয়ে বিজেপি সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ করেন।

1010
রাজ্যের রোষানলে হুমায়ুন

সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্য পুলিশ হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরবাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১০ কোটিরও বেশি সম্পত্তি। যদিও তিনি ও তাঁর মেয়ের পরিবার পুলিশের তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories