Kalach Snake: সাইলেন্ট কিলার, বিষধর কালাচ সাপ বাড়িতে ঢুকলে চিনবেন কীভাবে? জানুন

Published : Jul 06, 2026, 01:55 PM IST

বর্ষাকালে সাপের কামড়ের ঘটনা প্রায়শই ঘটে। আর সাপের কামড়ে মৃত্যুও হয়। কিন্তু প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে প্রাণহানি এড়ানো যায়। এ জন্য সাপের কামড় সম্পর্কে সচেতনার সবচেয়ে বেশি প্রয়োজন।

PREV
16

বর্ষাকালে সাপের কামড়ের ঘটনা প্রায়শই ঘটে। আর সাপের কামড়ে মৃত্যুও হয়। কিন্তু প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে প্রাণহানি এড়ানো যায়। এ জন্য সাপের কামড় সম্পর্কে সচেতনার সবচেয়ে বেশি প্রয়োজন। বাংলায় মূলত চার ধরনের বিষধর সাপ রয়েছে। এগুলি হল-গোখরো, কেউটে, চন্দ্রবোড়া ও কালাচ বা কালচিতি।

26

গোখরো বা কেউটের মতো সাপের কামড়ালে বোঝা যায়। কামড়ের জায়গায় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল কালাচের কামড়। এর কামড় এতোই সুক্ষ্ম যে, বোঝাই যায় না যে সাপ কামড়েছে। কালাচ বা কালচিতি কিন্তু অজান্তেই বিষ ঢালে। এই সাপ ফনাহীন,এর কামড়ে ব‍্যথা হয় না, জায়গাটা ফোলেও না। ফলে যাকে কামড়ালো সে বুঝতেও পারে না। অথচ আস্তে আস্তে নার্ভ বিষের লক্ষণ গুলি দেখা যায়। শুরু হয় পেটে ব্যথা, গলায় ব‍্যথা কিংবা শরীর জুড়ে অস্বস্তি, যেন জ্বর আসছে। চিকিৎসা সময় মতো শুরু না হলে অবধারিত মৃত্যু।

36

কালাচ বা কাল চিতি ও ঘর চিতি সাপকে অনেকে গুলিয়ে ফেলেন। এর ফলে সম্পূর্ণ নির্বিষ ঘরচিতি সাপের কামড়ে ভয়ে অসুস্থ হয়ে পড়েন। এমনকি অজ্ঞান হয়ে যান। তাই এই ভীতি দূর করার জন্য অবশ্যই সব বিষধর সাপ ও নির্বিষ সাপ চিনে রাখা অতি আবশ্যিক।

46

কালাচ সাপের গায়ের রং কালো (নীলচে আভা যুক্ত) বা গাঢ় বাদামী। মাথা আঙুলের ডগার মতো গোল। মাথার খানিকটা পিছন থেকে জোড়ায় জোড়ায় সাদা ব্যান্ড থাকে। ব্যান্ড লেজের শেষ প্রান্ত পর্যন্ত থাকে। জিভ টকটকে লাল। এই সাপ মারাত্মক বিষধর। রাতে বের হয়।

56

আর ঘরচিতি সাপের গায়ের রং হালকা বাদামি বা পোড়া ইটের মতো। মাথা চ্যাপ্টা। ঘাড়ের পিছন থেকে সাদা ব্যান্ড শুরু হয়। লেজের দিকে এই ব্যান্ড থাকে না। জিভ হালকা গোলাপি রঙের। এই সাপ সম্পূর্ণ নির্বিষ।

66

এরা রাত দিন সব সময় বের হয়। খাড়া দেওয়ালে চড়তে পারে। এরা আলনা, দেওয়াল আলমারি, দেওয়াল ঘড়ির পিছনে, ঘরের চালে,ঘুলঘুলিতে, দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকে টিকটিকি শিকার কার জন্য।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories