
সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর ডিসেম্বর মাসেই হবে হাওড়়া পুরসভার ভোট। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের পরই এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বালি পুরসভাতেও চলতি বছর ভোট গ্রহণ হতে পারে। শুভেন্দু অধিকারীর এই আশ্বাসের পরই খুশির হাওয়া হাওড়াবাসীর মধ্যে। কারণ সেখানে শেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। প্রায় ১৩ বছর কোনও ভোট হয়নি। পুরপ্রশাসনিক বসিয়েই কাজ চালাচ্ছিল পূর্বতন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল কংগ্রেস সরকার।
হাওড়়ার পুরসভার ভোট নিয়ে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়েছিল। হাওড়া পুরনিগমের সঙ্গে বালি পুরসভার সংযুক্তিকরণ ও পৃথকীকরণ ঘিরে আইনি জট ও ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত জটের কারণে বার বার থমকে যায় হাওড়ার ভোট। রাজ্যে পালাবদলেহর পরে নতুন মন্ত্রিসভা গঠিত হতেই পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেখানেই হাওড়ার ভোট নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন এ বছরের মধ্যেই হাওড়ার পুর ভোট হয়ে যাবে।
আমরা রাজনৈতিক দল। গণতন্ত্রে বিশ্বাস করি । মনে করি পুরসভায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া সুষ্ঠু পরিষেবার স্বাদ মানুষ পেতে পারে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই হাও়ড়া ও বালিতে ভোট হবে। আমরা ডিলিমিটেশন ও অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। পুরমন্ত্রী দুর্গাপুরে আছেন। সেখানে আমি যাব কথা বলব। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই ভোট হবে হাওড়া আর বালিতে। শুভেন্দু অধিকারী আরও বলেন, হাওড়া পুরসভায় ১৭০০ জন অস্থায়ী কর্মী কাজ করেন। তাদের মধ্যে ৫০০ জন কোনও কাজ না করে বেতন নেন। সেই তদন্তও হবে। দুর্নীতি নিয়ে কড়়া বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, বেআইনি নির্মাণ, জলশয় বুজিয়ে দেওয়া, অন্যান্য যা যা দুর্নীতি হয়েছে তার তদন্ত হবে। একটি ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে, বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.