Howrah News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, টাকা-গয়না হাতানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি মণ্ডল সভাপতি

Published : Jun 27, 2026, 07:49 PM IST
Howrah News

সংক্ষিপ্ত

BJP News: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে থাকতেই প্রতিশ্রুতি দিয়েছিল, মহিলাদের উপর কোনও ধরনের অত্যাচার মেনে নেওয়া হবে না। সরকার গঠনের পরেও বিজেপি-র পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু সেই বিজেপি-রই এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে দলেরই কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
অন্যায়ের বিরুদ্ধে বার্তা
দক্ষিণ হাওড়ার বিজেপি কর্মীরা বলছেন, দল ও সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

West Bengal Crime News: দক্ষিণ হাওড়া ২ নম্বর মণ্ডল বিজেপি (BJP) সভাপতি আদিত্য সামন্তর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন এক মহিলা। তিনিও বিজেপি কর্মী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন আদিত্য। তিনি বলেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এই মহিলাকে বাড়ি করে দেবেন এবং বিয়ে করে একসঙ্গে থাকবেন। নিজের ব্যবসার প্রয়োজনে তিনি এই মহিলার কাছ থেকে দু'লক্ষ টাকা এবং সোনার গয়না নিয়েছেন বলেও অভিযোগ। কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এখন এই মহিলাকে এড়িয়ে চলছেন আদিত্য। তিনি হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ। এই মহিলা যে টাকা, সোনার গয়না দিয়েছিলেন, সেসব ফেরত চেয়েও পাননি। তিনি আদিত্যর বিরুদ্ধে হাওড়ার সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।

ন্যায়বিচার চাইছেন এই মহিলা

এই মহিলা দাবি করেছেন, 'আমার তিন মেয়ে। স্বামী অনেকদিন আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি ভাড়াবাড়িতে থাকি। আদিত্য সামন্তর সঙ্গে আমার যখন আলাপ হয়, তখন ও বিজেপি দক্ষিণ হাওড়া ২ নম্বর মণ্ডলের সভাপতি ছিল না। সাধারণ কর্মী বা নেতা ছিল। ও আমাকে বলে, বাড়ি করে দেবে। বিয়ের পর আমরা একসঙ্গে থাকব। আমি ওর কথায় বিশ্বাস করি। ওর দোকান আছে। সেই দোকানের প্রয়োজনে ও আমার কাছ থেকে দুই লক্ষ টাকা ও সোনার গয়না নেয়। ও আমার সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু আমি যখনই বিয়ের কথা বলি, ও এড়িয়ে যায়। ও মণ্ডল সভাপতি হওয়ার পর বিজেপি ক্ষমতায় এসেছে। তারপর থেকেই ও আমাকে এড়িয়ে চলছে। আমাকে রাস্তায় হুমকিও দিয়েছে। আমিও বিজেপি কর্মী। ভোটের সময় বিজেপি-র হয়ে কাজ করেছি। আমি এখনও দলের উপর মহলে কাউকে কিছু জানাইনি। থানায় অভিযোগ দায়ের করেছি। আমি সুবিচার চাই। আমি কানাঘুষো শুনেছি, আরও অনেক মেয়ের সঙ্গে এরকম করেছে আদিত্য। আমি ওর শাস্তি চাই।'

অন্যায়কে প্রশ্রয় নয়, বার্তা বিজেপি কর্মীদের

দলকে সরকারিভাবে কিছু না জানালেও, স্থানীয় বিজেপি কর্মীদের এই ঘটনার কথা জানিয়েছেন এই মহিলা। বিজেপি কর্মীরা জানিয়েছেন, তাঁরা অন্যায় মেনে নেবেন না। মণ্ডল সভাপতি যদি অপরাধ করে থাকেন, তাহলে তাঁর সাজা হওয়া উচিত। দল অন্যায়কে প্রশ্রয় দেবে না। এ বিষয়ে আদিত্যর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও, তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাঁকরাইল থানায় ফোন করা হলে এক মহিলা বলেন, 'পরে ফোন করুন। এখন স্যার নেই। এ বিষয়ে এখন কিছু বলতে পারব না।' এই ঘটনায় হাওড়ার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৩ বছর ধরে শারীরিক সম্পর্কের অভিযোগ।
দক্ষিণ হাওড়া ২ মণ্ডল বিজেপি সভাপতি আদিত্য সামন্তর বিরুদ্ধে ৩ বছর ধরে এক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

রাতে স্ত্রীকে গলা কেটে 'খুন’, দুপুরে বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী
Taratala: তারাতলা কাণ্ডে মৃত ১৬, SIT-এর দাবি ২০ লক্ষ টাকার 'ডিলে' বন্ধ হয়েছিল নজরদারি