Dilip Ghosh : বাসভাড়া কি বাড়ছে দ্বিগুণ? স্বাস্থ্যসাথী থেকে পঞ্চায়েত বৈঠক - দিলীপের বড় প্রতিক্রিয়া

Dilip Ghosh : পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে মুখ খুললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। জীবনতলায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা এবং তাঁর স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

Share this Video

Dilip Ghosh : পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে মুখ খুললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। জীবনতলায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা এবং তাঁর স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, হামলাকারীরা ‘চার তারিখের পর বিজেপি’ বলে হুঁশিয়ারি দিয়েছিল। অন্যদিকে, বাগেশ্বর বাবার রাম ও কৃষ্ণকে নিয়ে মন্তব্য, নিউ ব্যারাকপুরে ২০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে WBSEDCL আধিকারিকের গ্রেফতারি এবং স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে। স্বাস্থ্যসাথী নিয়ে তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী। এর পাশাপাশি বাসভাড়া দ্বিগুণ বৃদ্ধি নিয়ে জল্পনা, পঞ্চায়েত ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে পঞ্চায়েত মন্ত্রীর বৈঠক এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ নিয়েও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, এর পিছনে বিজেপির ভূমিকা রয়েছে; সেই অভিযোগের জবাব কী? 

Related Video