Howrah Station: মাঝরাতে হাওড়ায় বুলডোজার অ্যাকশন! রাতারাতি সাফ গোটা চত্বর

Howrah Station: মাঝরাতে হাওড়ায় বুলডোজার অ্যাকশন! রাতারাতি সাফ গোটা চত্বর

Arup Dey   | ANI
Published : May 17, 2026, 12:17 PM IST

Howrah Station: হাওড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন! উচ্ছেদ হলেন ১৫০-র বেশি ফুটপাথ ব্যবসায়ী। সাধারণ যাত্রীরা স্বস্তিতে থাকলেও ক্ষোভ হকারদের একাংশে। রেল পুলিশ কী জানাল? দেখুন।

Howrah Station: হাওড়া স্টেশনে মাঝরাতে মেগা অপারেশন! বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ১৫০ বেআইনি দোকান

রেল যাত্রীদের যাতায়াত মসৃণ করতে এবং স্টেশন চত্বর যানজটমুক্ত করতে বড়সড় পদক্ষেপ নিল রেল পুলিশ ও আরপিএফ। শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে চলল রেলের বুলডোজার। এক রাতের অভিযানে স্টেশন চত্বরের ফুটপাথ এবং রাস্তার ধারে থাকা প্রায় ১৫০-র বেশি বেআইনি ও অস্থায়ী দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দীর্ঘদিন ধরেই স্টেশনের বাইরে ফুটপাথ ও রাস্তা দখল করে দোকানপাট চলায় যাত্রীদের ট্রেন বা বাস ধরতে চরম দুর্ভোগ পোহাতে হতো। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য শনিবার রাতে বিশাল পুলিশ বাহিনী এবং আরপিএফ মোতায়েন করা হয়েছিল।

পুলিশের তরফে মাইকিং করে কড়া বার্তা দিয়ে সাধারণ মানুষকে ভিড় সরাতে বলা হয়। রেল পুলিশের এক আধিকারিক জানান, "যাত্রীদের সুবিধার জন্যই এই পদক্ষেপ। প্রশাসনকে তার কাজ করতে দেওয়া হোক।"

এদিকে ফুটপাথের ব্যবসায়ীদের একাংশের দাবি, মাত্র একদিন আগেই তাঁদের জায়গা খালি করার নোটিস দেওয়া হয়েছিল। হুট করে এই উচ্ছেদ চলায় অনেকেই সব মালামাল ও ডালা সরিয়ে নিয়ে যেতে পারেননি। তবে রেলের এই আকস্মিক ও কড়া পদক্ষেপে ক্ষোভের সুর হকারদের মুখে থাকলেও, স্টেশন চত্বর একঝটকায় ফাঁকা ও পরিষ্কার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়া স্টেশনের লাখ লাখ নিত্যযাত্রী।

05:07Taratala Incident: তারাতলা দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীকে কী আবেদন মমতাপন্থী কল্যাণের? দেখুন
10:52Taratala Incident: মুহূর্তে সব শেষ! তারাতলা দুর্ঘটনার বিভীষিকা শুনিয়ে চোখের জল প্রত্যক্ষদর্শীর
10:40Taratala Latest News Today: মুহূর্তে ধসে পড়ল গোটা গোডাউন! তারাতলা কাণ্ডে ঘটনাস্থলে উপস্থিত শুভেন্দু-অগ্নিমিত্রা
18:00Taratala Accident: মৃত ৩, আটকে বহু, উদ্ধারে সেনা! তারাতলা দুর্ঘটনার নেপথ্যে কী? মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ইঙ্গিত
09:38Humayun Kabir: হুমায়ুনের বক্তব্য চলাকালীনই বিধানসভায় হট্টগোল! আচমকা কী ঘটল?
10:06CM Suvendu: 'বিকাশ তো হবেই, সাথে সব পাপের হিসাবও হবে' বিধানসভায় মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
05:21Taratala News: ঢালাই চলাকালীনই বিপর্যয়! মুহূর্তে ভেঙে পড়ল গুদামের ছাদ, শুরু উদ্ধার অভিযান
08:35Suvendu Adhikari: 'একটা চোরকেও ছাড়ব না' ভরা বিধানসভায় অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু
08:55Chandana Bauri: চড়াম-চড়াম জবাবে বিধানসভায় চন্দনা বাউরির ভাষণ শুনে মুগ্ধ সবাই, Viral ভিডিও
16:18Agnimitra Paul: অভিযোগ পেয়েই রবীন্দ্র সরোবরে মন্ত্রী অগ্নিমিত্রা, তারপর যা ঘটল...দেখুন!
Read more