তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার বিপুল অস্ত্র,হতবাক গ্রামবাসী

Published : Aug 30, 2020, 03:52 PM IST
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার বিপুল অস্ত্র,হতবাক গ্রামবাসী

সংক্ষিপ্ত

পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র  তল্লাশি চালিয়ে উদ্ধার ৩টি ওয়ান শটার, ৫ রাউন্ড গুলি পুরোনা হাত কামান ছাড়াও প্রচুর বোমা উদ্ধার হয়েছে  এত অস্ত্র কেন বাড়িতে তা খতিয়ে দেখছে পুলিশ 

বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি থেকে উদ্ধার হল বেশ কিছু আগ্নেয়াস্ত্র। রবিবার সকালে স্থানীয় বেলিয়াড়া গ্রামে স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথ ভাবে তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান তসলিমা খাতুনের বাড়িতে তল্লাশি চালায়।  তল্লাশি চালিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ৩ টি ওয়ান শটার , ৫ রাউন্ড গুলি, একটি হাত কামান ও বেশ কিছু বোমা উদ্ধার করা হয়। এর পাশাপাশি ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র। কি কারণে এত বিপুল পরিমাণ অস্ত্র বাড়িতে মজুত করা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

ঘটনার সূত্রপাত আগস্ট মাসের শুরুতে।  চলতি বছর পয়লা  অগস্ট বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলিয়াড়া গ্রামে খুন হন তৃণমূলের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ বাবর আলি।  অভিযোগ ওঠে, ওই গ্রামেরই বাসিন্দা উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান তসলিমা খাতুনের স্বামী তৃণমূল নেতা রহিম মন্ডলের নেতৃত্বে শেখ বাবর আলির উপর হামলা ও খুনের ঘটনা ঘটে।  শেখ বাবর আলিকে খুনের পরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত পঞ্চায়েত প্রধান তসলিমা খাতুন ও তাঁর স্বামী রহিম মন্ডল। পরে পুলিশ কোতুলপুর থেকে রহিম মন্ডলকে গ্রেফতার করে।  

এদিকে রবিবার সকালে বেলিয়াড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা রহিম মন্ডল ও তাঁর দাদা, ভাই পরিবারের অন্যান্য কয়েকজনের বাড়িতে হাজির হয়ে তল্লাশি শুরু করে।  পঞ্চায়েত প্রধান রহিম মন্ডলের বাড়িতে তল্লাশি চালাতেই একের পর এক বেরিয়ে আসতে থাকে আগ্নেয়াস্ত্র।  গ্রামবাসীরাই বিষয়টি জানায় স্থানীয় রাধানগর ফাঁড়িতে।  পরে রাধানগর ফাঁড়ির পুলিশ গ্রামে পৌঁছে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

BJP vs AITC: মমতার উত্তরবঙ্গ সফরে সফরে জোর করে তৃণমূলে টানার অভিযোগ, দলে ফিরলেন বিজেপি কর্মী
Suvendu Adhikari: 'বিজেপি সরকার গড়লেই ১ জুন মহিলাদের ৩,০০০ টাকা,' প্রতিশ্রুতি শুভেন্দুর