ঘোর সংকটে CPM, হুমায়ূন কবীর আর নওশাদকে নিয়ে ঘরে-বাইরে সমস্যায় সেলিমরা

Published : Feb 07, 2026, 02:26 PM IST

 CPM: ঘরে-বাইরে সংকটে সিপিএম। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে জোট নিয়ে ততই বিড়ম্বনা বাড়ছে বামফ্রন্টের মধ্যে। সেখানে রীতিমত একঘরে হওয়ার মতই অবস্থা সেলিম-সুজনদের। 

PREV
15
সংকটে CPIM

ঘরে-বাইরে সংকটে সিপিএম। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে জোট নিয়ে ততই বিড়ম্বনা বাড়ছে বামফ্রন্টের মধ্যে। সেখানে রীতিমত একঘরে হওয়ার মতই অবস্থা সেলিম-সুজনদের। ইতিমধ্যেই কংগ্রেস জানিয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন একাই লড়বে তারা। অর্থাৎ জোটের রাস্তা বন্ধ। অন্যদিকে হুমায়ুন কবীর আর নওশাদ সিদ্দিকী রীতিমত জোটের জল ঘোলা করতে শুরু করেছে।

25
হুমায়ুন কবীর

হুমায়ুন কবীরের ইতিমধ্যেই গাঁটছড়া বেঁধেছেন ওয়াইসির দল মিম-এর সঙ্গে। পাশাপাশি তিনি বামেদের তুলনায় বিজেপির সঙ্গেই জোট করতে যে বেশি আগ্রহী তা একাধিকবার বলে দিয়েছেন। তাঁর একটাই দাবি জোট জিতলে তাঁকেই মুখ্যমন্ত্রী করতে হবে। এই পরিস্থিতিতে সিপিএম- রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করেছিলেন। তাতে বামগুলি রীতিমত তুলোধনা করেছে বলে সূত্রের খবর।

35
বামফ্রন্টের বৈঠক

সম্প্রতি বামফ্রন্টের বৈঠক বসেছিল। সেখানেই সেলিমকে একহাত নেন বামগুলির প্রধানরা। তাদের কথায় সেলিম-হুমায়ূন বৈঠক রাজ্যের জনগণ ভালোচোখে নেয়নি। এই পরিস্থিতিতে আসরে নামতে হয় বিমান বসুকে। জোট দূর অস্ত, শরিকী বিবাদ মেটাতে এবার ত্রাতার ভূমিকায় তিনি অবতীর্ণ হন।

45
নওশাদ সিদ্দিকীকেও নিয়ে সমস্যা

নওশাদ সিদ্দিকীর আইএসএফ ৫০র বেশি আসনে এবার বিধানসভা ভোটে লড়াই করতে চাইছে। পাশাপাশি হুমায়ুন কবীর নিয়ে এখনও স্পষ্ট বার্তা দেয়নি বামফ্রন্টকে। যদিও একটি সূত্রের খবর হুমায়ুনের সঙ্গে জোট করতে চেষ্টা করছে নওশাদ সিদ্দিকী। তাহলে বামদের সঙ্গ তাঁকে ছাড়তে হবে। তেমনই আলোচনা হয়েছে বাম শিবিরে।

55
একলা চলোরে...

বামফ্রন্ট সূত্রের খবর এবার আর দেরি নয়, ফেব্রুয়ারি মাসের শেষর দিকেই চূড়ান্ত হবে সবকিছু। ২২ ফেব্রুয়ারি ডেডলাইন ধরে এগোচ্ছে সিপিএম। কারণ ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠক রয়েছে। সেখানেই সবকিছুর রফা হতে পারে বলে সূত্রের খবর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories