West Bengal election: রাজ্যে কত দফায় হবে বিধানসভা নির্বাচন? তাই নিয়ে আলোচনা শুরু জাতীয় নির্বাচন কমিশন আর রাজ্য নির্বাচনি আধিকারিকের দফতরে। রাজ্য সিইও দফতর এক দফায় ভোট করতে প্রস্তুত বলেও জানিয়েছে।
কাউন্টডাউন শুরু হয়ে গেছে। রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIRএর কাজ শে। হলেও বিধানসভা নির্বাচনের ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু তার আগেই আলোচনা শুরু হয়েছে এবার কত দফায় হবে বিধানসভা নির্বাচন।
27
২০২১ সালের বিধানসভা নির্বাচন
করোনা আবহে ২০২১ সালে বিধানসভা নির্বাচন হয়েছিল আটটি দফায়। এবার এবার ভোট-হিংসা কমাতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণেই ভোটের দফা নিয়ে চর্চা শুরু হয়েছে, তেমনই শোনা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে।
37
ECI-CEO দফতরে আলোচনা
নির্বাচন কমিশন সূত্রের খবর রাজ্যের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের দফতর আর জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেখানে দুই পক্ষের মতবিরোধও হয়েছে। দুই পক্ষ ভোটের দফা ঠিক করতে প্রায় দুইভাগে বিভক্ত হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ সিইও মনোজ আগরওয়ালের দফতর সূত্রের খবর, ভোটে হিংসা কমাতে একদিনে গোটা রাজ্যে বিধানসভা নির্বাচন করার পক্ষপাতী । তাদের বক্তব্য অতীতেও এই রাজ্যে এক দফায় বিধানসভা ভোট হয়েছে। কিন্তু তাতে এখনও পর্যন্ত সায় নেই নির্বাচন কমিশনের।
57
নির্বাচন কমিশনের যুক্তি
রাজ্যে আইনশৃঙ্খলার সমস্যা রয়েছে। নির্বাচন কমিশনের লোকবল অপ্রতুল। পাশাপাশি ভোটের সময় রাজ্যে আধাসেনা মোতায়ন করা হয়। এক দফায় ভোট হলে প্রচুর পরিমাণে আধাসেনা মোতায়েন করতে হবে। তাতেও সমস্যা হবে। আর সেই যুক্তিতেই এক দফা ভোট থেকে পিছিয়ে আসতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।
67
সিইও দফতরের বক্তব্য
নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, 'এক দফায় ভোট হলে অসুবিধের কী আছে? আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে।'
77
এক দফায় ভোট
রাজ্যে প্রায় ৩ দশক আগে এক দফায় ভোট হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দফায় ভোটের দাবি দীর্ঘ দিন ধরে জানিয়ে আসছেন। কিন্তু নির্বাচন কমিশন তাতে আমল দেয়নি। রাজ্যে শেষ এক দফায় বিধানসভা ভোট হয়েছিল ১৯৯৬ সালে। সেই সময় লোকসভা ও বিধানসভার নির্বাচন একসঙ্গে হয়েছিল।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.