বাইক বা গাড়িতে অতিরিক্ত উজ্জ্বল LED হেডলাইট লাগিয়ে রাস্তায় বের হন? তাহলে সাবধান! এবার বেআইনি LED লাইট লাগানো গাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে রাজ্য পুলিশ। শুধু জরিমানা নয়, গাড়ি থেকে অতিরিক্ত আলো খুলে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
বাইক বা গাড়িতে অতিরিক্ত উজ্জ্বল LED হেডলাইট লাগিয়ে রাস্তায় বের হন? তাহলে সাবধান! এবার বেআইনি LED লাইট লাগানো গাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে রাজ্য পুলিশ। শুধু জরিমানা নয়, গাড়ি থেকে অতিরিক্ত আলো খুলে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।
26
মোটরযান সংক্রান্ত বিধি অনুযায়ী হেডলাইটের আলোর তীব্রতা সর্বোচ্চ ৩,০০০ লুমেন এবং ক্ষমতা ৭০ ওয়াটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। গাড়ির প্রস্তুতকারক সংস্থার নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্যের বাইরে গিয়ে পরিবর্তন করাও বেআইনি।
36
গাড়ির ছাদে অতিরিক্ত এলইডি লাগানোও যায় না। সুপ্রিম কোর্টও গাড়ির আলোর তীব্রতা নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে।
46
শুধু হেডলাইট নয়, অনেক গাড়িতে চারদিকেই লাগানো থাকে এই ধরনের আলো। এই জোরালো আলোর কারণে উল্টো দিক থেকে আসা গাড়ির চালকদের চোখ ধাঁধিয়ে যায়। তাঁরা সামনের রাস্তা দেখতে পান না। যে কারণে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়কে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে।
56
এলইডি আলোর জেরে বৃষ্টি বা কুয়াশার মধ্যে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। যে কারণে মৃত্যু হচ্ছে অনেকের। আহতের সংখ্যাও বাড়ছে। পুলিশের নির্দেশ অনুযায়ী, বেআইনি আলো লাগানো গাড়ির বিরুদ্ধে জরিমানার পাশাপাশি অতিরিক্ত LED খুলে ফেলার ব্যবস্থাও নেওয়া হতে পারে।
66
রাজ্যে বেআইনি LED আলো লাগানো গাড়ির বিরুদ্ধে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১,০২৭টি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের শীর্ষ কর্তাদের অসন্তোষের পর জেলাগুলিতে কড়া পদক্ষেপের নির্দেশ গিয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.