WB Today Weather: সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। ধনতেরাসে কেমন থাকবে আবহাওয়া? ভূত চতুর্দশী এবং কালীপুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কালীপুজো কাটলেই বদলাতে পারে আবহাওয়া। সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উৎসবের মরশুমে আপাতত স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ থাকবে। সকালে এবং সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। ফলে ধনতেরাসেও বৃষ্টির সম্ভাবনা কম।
27
উইকেন্ডে মনোরম আবহাওয়া
উৎসবের মরশুমে আপাতত স্বস্তির খবর। আজ থেকে রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ থাকবে। সকালে এবং সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে।
37
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহান্তের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কালীপুজো পর্যন্ত আবহাওয়া মোটের উপর অনুকূল থাকলেও উৎসবের পরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তবে বৃষ্টির পরিমাণ সামান্য হতে পারে বলে পূর্বাভাস। কালীপুজো পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহের শেষে তাপমাত্রা কমলে আবহাওয়া আরও মনোরম হতে পারে। তবে কালীপুজোর পর সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
57
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও বুধবার থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
67
ঘূর্ণিঝড় মুরাসুর কী প্রভাব চলছে?
এদিকে ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে। সিস্টেমটির অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ক্রমশ শক্তি হারাবে এই নিম্নচাপ। এছাড়াও অসম, হরিয়ানা, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটকে ঘূর্ণাবর্ত রয়েছে। তামিলনাড়ু উপকূলেও সক্রিয় ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে।
77
আপাতত বৃষ্টির আশঙ্কা নেই
সব মিলিয়ে ভূত চতুর্দশী, কালীপুজো এবং দীপাবলিতে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। উৎসবের দিনগুলিতে আবহাওয়া থাকতে পারে অনুকূল। তবে কালীপুজোর পরেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.