
ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে সতর্কতা জারি! বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে সতর্কতা জারি! বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘আকভান’ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। ফলে বাংলায় সরাসরি আছড়ে না পড়লেও এর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।