Trains Cancelled: ফের যাত্রী ভোগান্তি, ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল

Published : Oct 03, 2026, 10:29 AM IST
LOCAL TRAIN

সংক্ষিপ্ত

আদি সপ্তগ্রাম স্টেশনে সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। দুপুর ১২টা ১০ থেকে ২টো ১০ পর্যন্ত ট্রাফিক ব্লকের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেল।

ফের খারাপ খবর। সিগন্যাল ইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার অক্টোবর হাওড়া ডিভিশনের বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। সদ্য এই বিষয় তথ্য প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। আদি সপ্তগ্রাম স্টেশন সংলগ্ন ১২ নম্বর লেভেল ক্রসিং গেট খোলা বন্ধ করার ক্ষেত্রে এই কাজ হবে। যার ফলে দুপুর ১২টা ১০ মিনিট থেকে দুপুর ২টো দশ মিনিট পর্যন্ত মোট একশো কুড়ি মিনিটের জন্য ট্রাফিক ব্লক করা হবে। বাতিল করা হয়েছে বহু ট্রেন। পাশাপাশি একটি এক্সপ্রেস ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

এক্সপ্রেস ট্রেন-

৪ অক্টোবর ছাড়ার কথা ছিল ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস। যা বাতিল থাকবে। ৫ অক্টোবর ছাড়ার কথা ছিল ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস। সেটি বাতিল হয়েছে।

মেমু ট্রেন

৪ অক্টোবর বাতিল হবে ৬৩১৪১ শিয়ালদহ-গোড্ডা মেমু। ৫ অক্টোবর বাতিল হবে ৬৩১৪২ গোড্ডা- শিয়ালদহ মেমু।

EMU লোকাল ট্রেন

৪ অক্টোবর বর্ধমান থেকে বাতিল ৩৭৮৩১, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩১১৫২, ৩৭৮৩৮ নম্বর লোকাল।

পান্ডুয়া থেকে বাতিল ৩৭৬১৪ নম্বর লোকাল।

মেমারি থেকে বাতিল ৩৭৬৫২, ৩৭৬৫৬ নম্বর লোকাল।

হাওড়া থেকে বাতিল ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৬১১, ৩৭৮২৯, ৩৭৮৩৯, ৩৭৬৫১, ৩৭৬৫৫ নম্বর লোকাল।

শিয়ালদহ থেকে বাতিল ৩১১৫১ নম্বর লোকাল।

৪ অক্টোবর, ৩০২৮ আজিমগঞ্জ- হাওড়া কমিগুরু এক্সপ্রেসের ছাড়ার সময় ৯০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। আজিমগঞ্জ থেকে ট্রেনটির সকাল ৮টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। তা ছাড়বে ৯টা ৪০ মিনিটে।

সব মিলিয়ে সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। দুপুর ১২টা ১০ থেকে ২টো ১০ পর্যন্ত ট্রাফিক ব্লকের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এর ফলে ওই দিন এবং ৫ অক্টোবর একাধিক লোকাল, মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Yojana: পুজোর আগে কারা পাবেন ভাতা? অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে বিরাট বার্তা শুভেন্দুর
Ration: রেশনে ৫০% ছাড়ে মিলবে এই সামগ্রীগুলি! পুজো উপহার ঘোষণা মন্ত্রী অশোক কীর্তনিয়ার