বাংলায় আইপ্যাকের কাজ স্থগিত থাকার খবরকে উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। তারা জানিয়েছে, এটা সম্পূর্ণ ভুল খবর। IPAC-এর পশ্চিমবঙ্গ দল (WB Team) AITC-এর সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিকল্পনা মাফিক অব্যাহত আছে। তাদের আরও দাবি, বিভ্রান্তি ছড়াতেই এই ধরনের পরিকল্পনা করেই এই ধরনের খবর ছড়ানো হয়েছে।
রবিবার সকালে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে পশ্চিমবঙ্গে সমস্ত কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভোট স্ট্র্যাটেজিক সংস্থা আইপ্যাক (ipac latest news)। রাজ্যের সমস্ত কাজ বন্ধ করেছে তারা। অর্থাৎ, গোটা বিজনেস অপারেশনস আর চালাবে না এই সংস্থা। শুধু তাই নয়, আগামী ২০ দিনের কলকাতা টিমের প্রত্যেক কর্মীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে ম্যানেজমেন্ট। ১১ মে-র পর আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে।
পরে তৃণমূলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন দেখেছি, যেখানে দাবি করা হয়েছে যে IPAC আগামী ২০ দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি গ্রাউন্ড লেভেলে বিভ্রান্তি সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে প্রতীয়মান হয়। IPAC-এর পশ্চিমবঙ্গ দল (WB team) সর্বতোভাবে AITC-এর সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিকল্পনা মাফিক অব্যাহত আছে। এই ধরনের প্রচারণামূলক বয়ানগুলো মূলত গ্রাউন্ড লেভেলের স্পষ্ট জনমতের দিক থেকে দৃষ্টি সরানোর একটি উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা। বাংলার মানুষ এই অপপ্রয়াসগুলো সহজেই অনুধাবন করতে সক্ষম এবং তারা গণতান্ত্রিক পন্থায় এর সমুচিত জবাব দেবে। পশ্চিমবঙ্গ কোনও প্রকার বিভ্রান্তিকর তথ্য বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবে না। ২৩ এবং ২৯ তারিখে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তাদের জবাব দেবে এবং ৪ মে প্রকাশিত ফলাফলেই তাদের সেই রায় প্রতিফলিত হবে।"
কয়লা পাচার মামলায় I-PAC-এর ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেফতারের পরপরই এই ঘটনাটি ঘটল। ভিনেশ চান্ডেল হলেন I-PAC-এর প্রতিষ্ঠাতা, ডিরেক্টর এবং ৩৩ শতাংশ শেয়ারহোল্ডার। দিল্লি পুলিশের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে ইডি (ED) তদন্ত শুরু করার পর সোমবার তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন ভিনেশ চান্ডেলের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সংস্থাগুলোকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান।
কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ বলেন, “আমরা ভিনেশ চান্ডেলের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা দাবি জানাচ্ছি যে, নির্বাচনের আগে বাংলা থেকে কেন্দ্রীয় সংস্থাগুলোকে প্রত্যাহার করে নেওয়া হোক।” ডেরেক অভিযোগ করেন যে, ইডি-কে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, নির্বাচনের ঠিক আগে সংস্থাটির এই ধরনের কার্যকলাপ আসলে নির্বাচনী নাশকতারই শামিল।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.