Weather Report: ফের কি শীত ফিরবে বঙ্গে? আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস

Published : Feb 04, 2026, 04:41 PM IST

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কেটে গেলেই উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ পতন হবে, তবে হাড়কাঁপানো শীত ফিরছে না। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ঘন কুয়াশায় ঢাকা থাকবে।

PREV
15

সকালে ঠান্ডা আমেজ আর বেলা বাড়তেই তীব্র গরম। রাতে দিকে আবার সেই ঠান্ডা। কদিন এমনই চলছে বঙ্গে। তবে সকলের মনে এমনটাই প্রশ্ন, ঠান্ডা কি ফিরবে বঙ্গে? সদ্য আবহাওয়া নিয়ে সামনে এল বিরাট আপডেট। জেনে নিন আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া।

25

আলিপুর আবহাওয়া দফতরের তকফে জানানো হয়েছে, আগামী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। অবশ্য রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না।

35

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গে মেঘ ঢুকছে। সেই মেঘ কেটে গেলেই রাজ্যে কিছুটা দাপট বাড়বে উত্তুরে হাওয়ার। আর তাতে ভয় করেই পারদ পড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তবে, আর সেই হাড়কাঁপানো শীত নয়।

45

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় একটি বা দটি অংশ হালকা কুয়াশা থাকবে। শুধুমাত্র বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের তিনটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। সেজন্য ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

55

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে হালকা থেকে কুয়াশা পড়বে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories