ফেব্রুয়ারির শেষেই ছ্যাঁকা দেবে গরম! মার্চে ৪০ ডিগ্রি পেরোতে পারে পারদ?

Published : Feb 04, 2026, 09:00 AM IST

শীত বিদায়ের পথে। তাই আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে বেশ বিভ্রান্তিতে মানুষ। তবে জেনে রাখুন ভয়ঙ্কর দিন আসতে চলেছে। ফেব্রুয়ারির শেষেই নাকি ছ্যাঁকা দেবে গরম! ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। কী হতে চলেছে ফেব্রুয়ারির শেষে? রইল পূর্বাভাস।

PREV
19

তাপমাত্রার খামখেয়ালিতে নাজেহাল বঙ্গবাসী। তার ওপরে মাঘ মাস পড়তে না পড়তে সোয়েটার অথবা চাদর তুলে রাখতে হবে কিনা তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে।

29

পারদের সামান্য উত্থান পতনের মধ্যে দিয়ে আগামী সপ্তাহ থেকে রাজ্য থেকে বিদায় নেবে শীত। তবে সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা।

39

গরমের আগাম হানা, ফেব্রুয়ারিতে ৩২°, মার্চে ৪০ ছোঁয়ার সম্ভাবনা (Weather Update)

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত কিছুদিন তাপমাত্রা কম থাকলেও আবার নতুনভাবে পারদ নামার কোন সম্ভাবনা নেই (Kolkata Weather Update)।

49

কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে (South 24 pargana weather)। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। রোদ উঠলে কুয়াশা কেটে যাবে।

59

তবে কখন একটু কমও একটু বেশি থাকতে পারে তাপমাত্রা। কিন্তু তাপমাত্রা বড়সড়ো পতন এই মুহূর্তে হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

69

শীতের আমেজ ক্রমশ কমছে। রাতে আর ভোরে হালকা শীতের আমেজ। সকাল ৮ টা থেকে আর শীতের পোশাকের প্রয়োজন পড়ছে না। বেলা বাড়লে রীতিমতো গরমের অনুভূতি।

79

তবে ফেব্রুয়ারি (February Weather) শেষের দিকে কলকাতার তাপমাত্রা ৩২ ডিগ্রী ছাড়িয়ে যাবে। এমনকি মার্চের মাঝামাঝির সময় কলকাতায় দিনের তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তীব্র গরম অনুভব হবে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত।

89

এমনটাই পূর্বাভাস জানিয়েছে আন্তর্জাতিক আবহাওয়া গবেষণার সংস্থাগুলো। তবে দক্ষিণবঙ্গে শীতের প্রভাব না থাকলেও উত্তরবঙ্গে আপাতত শীত বজায় থাকবে।

99

পাশাপাশি উত্তরবঙ্গে (North Bengal Weather) ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। এই ঘন কুয়াশা থাকবে দার্জিলিং (Darjeeling weather), উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই চারটি জেলায় (Weather Update)।

Read more Photos on
click me!

Recommended Stories