মমতা সরকারের একাধিক প্রকল্পের অধীনে রাজ্যের বহু মানুষ আর্থিক সাহায্য পান। তবে, ভোটের আচরণবিধি লাগু হওয়ায় এপ্রিলে এই ভাতার টাকা অ্যাকাউন্টে ঢুকবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে বেকার ভাতার মতো প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে উপভোক্তারা চিন্তিত।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প এনেছে। চালু করা বিভিন্ন ভাতার তালিকায় আছে বিধবা ভাতা, যুবসাথী, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী-সহ একাধিক ভাতা। যার দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। এর দ্বারা উপকৃত হন সকলে। এর সকল ভাতার দৌলতে মাসে ১৫০০ থেকে প্রায় ২ হাজার টাকা করে পেয়ে থাকেন সকলে।
25
বর্তমানে গৃহবধূ থেকে বৃদ্ধ, পড়ুয়া থেকে বেকার যুবক সকলে পেয়ে থাকেন ভাতা। মমতা সরকার ক্ষমতায় আসার পর একের পর এক প্রকল্প ও ভাতা নিয়ে এসেছে রাজ্যবাসীর জন্য। যার দ্বারা উপকৃত হয়েছেন বহু মানুষ। এবার ভাতা নিয়ে প্রকাশ্যে এল নয়া চমক।
35
দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, এই এপ্রিলে ঢুকবে না টাকা। প্রতি মাসে ১০ তারিখের মধ্যে ভাতার টাকা ঢোকে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এবার শোনা যাচ্ছে সাময়িক বন্ধ হল ভাতা।
আসলে ভোটের সময় আচরণবিধি কার্যকর থাকে। এই সময় নতুন কোনও সরকারি ঘোষণা বা আর্থিক সুবিধা বিতরণে বিধিনিষেধ থাকতে পারে। তাই হয়তো ভোটের ফল ঘোষণা বা আর্থিক সুবিধা বিতরণে বিধিনিষেধ থাকতে পারে।
55
বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সীরা পেয়ে থাকেন এই ভাতা. রাজ্যের বেকার যুবকদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘যারা দরখাস্ত করেও টাকা পাননি, তাঁদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এরপর তাদের ডেকে তা সংশোধন করে নেওয়া হবে। সকলেউ টাকা পাবেন।’
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.