Swapan Dasgupta Net Worth: লেখা থেকেই আয়, মামলা নেই, রাসবিহারীর BJP প্রার্থী স্বপন দাশগুপ্ত কত টাকার মালিক?

Published : Apr 04, 2026, 12:12 PM IST

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার তিনি মনোনয়ন পেশ করেছেন। স্বপনের প্রতিদ্বন্দ্বী বিদায়ী বিধায়ক তৃণমূলের দেবাশিস কুমার।

PREV
17
পদ্মভূষণ সম্মানে ভূষিত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার তিনি মনোনয়ন পেশ করেছেন। স্বপনের প্রতিদ্বন্দ্বী বিদায়ী বিধায়ক তৃণমূলের দেবাশিস কুমার। প্রাক্তন সাংবাদিক স্বপন দাশগুপ্ত ২০১৫ সালে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। স্বপন দাসগুপ্ত দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য স্টেটসম্যানের মতো বিখ্যাত সংবাদপত্রে সম্পাদকীয় বিভাগে লেখালিখি করেছেন। জানেন কত সম্পত্তির অধিকারী বিজেপি প্রার্থী? তিনি কতদূর পড়াশোনা করেছেন?

27
২০২১ সালেও লড়েছিলেন

২০১৬ সালে, ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্বপন দাশগুপ্তকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন। তাঁর মেয়াদটি ২০২২ অবধি অব্যাহত ছিল। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবার জন্য তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন। নির্বাচনে পরাজিত হবার পর স্বপন দাশগুপ্ত ২০২১ সালের ১ জুন পুনরায় রাজ্যসভার সাংসদ মনোনীত হন।

37
শিক্ষা

১৯৮০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সোয়াস থেকে পিএইচডি করেছেন রাসবিহারীর বিজেপি প্রার্থী।

47
আয়

রাজনীতিক স্বপন নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, তিনি পেশায় লেখক। তাঁর আয়ের উৎস লেখালিখি এবং পেনশন। স্ত্রীও লেখালিখি করেই অর্থ উপার্জন করেন।

57
সম্পদ

নির্বাচনী হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ১০ হাজার টাকা। স্ত্রী রেশমি রায় দাশগুপ্তের হাতে আছে ৫ হাজার টাকা। পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে রাসবিহারীর বিজেপি প্রার্থীর। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে। স্বপন তিনটি গাড়ির মালিক। সেগুলির একত্রে মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। সবচেয়ে দামি গাড়িটির মূল্য সাড়ে ১৮ লক্ষ টাকা। স্ত্রীর কোনও ব্যক্তিগত গাড়ি নেই। তিনি ৫০ গ্রাম সোনার মালিক। যার বর্তমান বাজারমূল্য ৭ লক্ষ ৩৫ হাজার টাকা। স্ত্রীর কাছে ৫১ লক্ষ ৩৫ হাজার টাকার সোনার গয়না রয়েছে। আসবাবপত্র ২০ লক্ষ টাকার। ৫০ লক্ষ টাকার পেন্টিং রয়েছে বাড়িতে। ১০ লক্ষ টাকার প্রাচীন শিল্পবস্তু আছে। ১০ লক্ষ টাকার স্ট্যাম্প সংগ্রহে রয়েছে বিজেপি প্রার্থীর। সব মিলিয়ে স্বপনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৫৩ লক্ষ ৪৯ হাজার টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৪ লক্ষ ৫১ হাজার ৩৭৪ টাকা।

67
স্থাবর সম্পত্তি

স্বপন বা তাঁর স্ত্রীর কোনও চাষের জমি নেই। দম্পতির পৈতৃক সম্পত্তিও নেই। নয়াদিল্লির চিত্তরঞ্জন পার্কে একটি বাসভবন রয়েছে। অর্ধেক মালিকানা স্বপনের, অর্ধেক রেশমির। বাসভবনের মোট বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এটাই তাঁদের স্থাবর সম্পত্তি। কোনও ঋণ নেই।

77
মামলা

নির্বাচনী হলফনামায় স্বপন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলা-মোকদ্দমা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories