
জয়শ্রীরাম স্লোগান দিয়ে টিএমসি পঞ্চায়েত মেম্বালের বাড়িতে আবাস যোজনার কাটমানির চাইতে গেল গ্রামবাসীরা। সেখানে গিয়ে 'জয় শ্রীরাম' ও 'ভারত মাতা কী জয়' এই স্লোগানও দেন। যদিও মহিলা পঞ্চায়েত সদস্য বাড়িতে দাঁড়িয়ে জানিয়ে দেন, তিনি কাটমানির টাকা নেননি। পঞ্চায়েত সদস্য হয়ে তিনি যে সম্পত্তি করেছেন তাঁর ব্যক্তিগত উপার্জন। যদিও তাঁর আয়ের উৎস কী তা নিয়ে খোলসা করে কিছু বলেননি পঞ্চায়েত সদস্য।
উত্তর ২৪ পরগনা বসিরহাটের মহকুমা বসিরহাট ১ নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই মেম্বার টুম্পা রায় ও দুলাল দাস। সবুজপল্লী ধলতিথা গ্রামে তাদের বাড়িতে হাজির হয় বিজেপি কর্মীর সমর্থক এমনকি স্থানীয় বাসিন্দারা মিছিল করে গিয়ে তাদের কাছ থেকে আবাস যোজনার কাটমানির টাকা চায় । তাদের দাবি বিভিন্ন সময় ঘর পাইয়ে দেয়ার নাম করে মেম্বার তার স্বামী আমাদের কাছে ১০,১৫,২০ হাজার টাকা নিয়েছে।
সেই টাকা নেয়ার কথা স্বীকার করেছে স্বয়ং মেম্বার টুম্পা রায় । তবে সেই টাকায় তিনি তাঁর বিপুল সম্পত্তি করেননি বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, লোন নিয়ে তিনি গাড়ি বাড়ি করেছেন। কিন্তু লোন কী করে বা কী দেখিয়ে পেলেন তা খোলসা করেননি। রীতিমত চিৎকার করে কাটমানির টাকা নেওয়ার কথা অস্বীকার করেন টুম্পা। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বাড়িতে প্রতিবাদ বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মী সমর্থকরা সাকচুড়া বাগুন্ডি মন্ডলের সভাপতি টুকাই পাল বলেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বাড়ি বাড়ি যাচ্ছি নামের তালিকা তৈরি করছি। পুলিশের হাতে দিচ্ছি। যারা আবাস যোজনার কাট মানির টাকা নিয়েছেন তারা অবিলম্বে সেই টাকা ফেরত দিয়ে দিন।
পুলিশ সূত্রের খবর, গ্রামবাসীদের অভিযোগ শোনা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.