Jamaisasthi Special Vegetables Price: জামাই অ্যাপায়ণে ব্যস্ত শাশুড়িরা, রইল ষষ্ঠী স্পেশাল আজকের বাজার দর

Published : Jun 20, 2026, 07:18 AM IST

Jamaisasthi Special Vegetables Price: বছরের একটা দিন জামাইয়ের রসনা তৃপ্তিতে কোনও খামতি রাখেন না শ্বশুর-শাশুড়িরা। জামাইষষ্ঠী উপলক্ষে সকাল থেকেই বাজার গরম। মাছ-মাংস থেকে সবজি, ফল কোনটার কত দাম আজকে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
18
জামাইষষ্ঠীতে বাজারে আগুন

বাঙালির অত্যন্ত প্রিয় উৎসব 'জামাইষষ্ঠী'। জ্যৈষ্ঠ-আষাঢ়ের এই সন্ধিক্ষণে সপ্তাহান্তের শনিবারে জামাইকে পাত পেড়ে খাওয়াতে সকাল থেকেই কলকাতার মানিকতলা, গড়িয়াহাট, লেক মার্কেট থেকে শুরু করে কোলে মার্কেটে তিল ধারণের জায়গা নেই। জেলায়-জেলায় বাজারগুলিতে একই অবস্থা। তবে উৎসবের আবহে বাজারের পারদ কিন্তু বেশ চড়া। জামাইয়ের পাতে সেরা পদটি তুলে দিতে গিয়ে শ্বশুরমশাইদের পকেটে বেশ ভালোই ছ্যাঁকা লাগছে।

28
মাছ-মাংসের দর কত?

গঙ্গার টাটকা ইলিশের আকাল থাকলেও হিমঘরের মজুত ইলিশ এবং ভিনরাজ্যের মাছের ওপর ভর করেই চলছে জামাই-আদর। এক নজরে দেখে নেওয়া যাক আজকের কলকাতা ও পার্শ্ববর্তী বাজারের ফলের রাজা থেকে শুরু করে রুপোলি শস্য ও আনাজের দামদর। রইল সম্পূর্ণ আপডেট। 

38
জামাই আদরে মাছের বাজারে রাজা ইলিশ চিংড়ি

জামাই আদর হোক কিংবা দুর্গাপুজো। যে কোনও উৎসব অনুষ্ঠানে মাছের বাজারে দাপট দেখায় ইলিশ-চিংড়ি। রইল মাছের বাজারের সম্পূর্ণ দামের তালিকা। তবে জেলাভিত্তিক বা জায়গাভিত্তিক বাজারে মাছ বা মাংসের দাম ওঠানামা করে। 

48
মাছের দাম কত?

গলদা চিংড়িবড় সাইজ ৬৫০ — ৮০০ টাকা। বাগদা চিংড়িমাঝারি থেকে বড় ৭০০ — ৯০০ টাকা। পাবদা মাঝারি সাইজ ৪৫০ থেকে ৫৫০ টাকা। কাতলা মাছ বড় (কাটা)৩৫০ টাকা থেকে শুরু করে ৪৫০। রুই গোটা / কাটা ২২০ — ২৬০ টাকা। ভেটকি বোনলেস বা গোটা ৫০০ — ৬৫০ টাকার মধ্যে। 

58
জামাইষষ্ঠীর বাজারে ইলিশের দাম কত?

জামাইষষ্ঠীর মেনুতে মাছ থাকবে না, তা তো হতেই পারে না! তবে আজ বাজারে মাছের দাম আকাশছোঁয়া। ইলিশ৫০০-৮০০ গ্রাম (হিমঘরের/ভিনরাজ্যের) দাম ১,২০০ থেকে ১,৫০০ টাকা। (বড়)১ কেজি বা তার বেশি ইলিশের দাম ১,৮০০ — ২,৪০০ টাকা।

68
ফলের দাম

আম (হিমসাগর/ল্যাংড়া): ৮০ — ১২০ (প্রতি কেজি)। এছাড়াও অন্যান্য অমের দাম ৩০/৪০ টাকা কেজি থেকে শুরু করে ১০০ টাকাও রয়েছে। 

কাঁঠাল: ১৫০ — ₹১৮০ (গোটা বা কেজি প্রতি পিস হিসেবে)। আকারে ছোটো সাইজের কাঁঠালের দাম তুলনামূলক ভাবে কম।  আনারস: ৮০ — ১০০ টাকা (প্রতি পিস)। 

আপেল: ২০০ — ২৪০ (প্রতি কেজি)। এছাড়াও জামাইষষ্ঠীর বাজারে অন্যান্য ফলের দামও আকাশছোঁয়া। 

78
লিচুর দাম

শনিবার জামাইষষ্ঠীর বাজারে লিচু বিক্রি হচ্ছে ১২০ — ১৫০ (প্রতি কেজি)। কলা (মর্তমান/কাঁঠালি) ₹৬০ — ₹৮০ (প্রতি ডজন)। জাম: ১৪০ — ১৬০ (প্রতি কেজি)। উল্লেখ্য, তবে বাজার ভিত্তিক বিভিন্ন এলাকায় সরবরাহের উপর নির্ভর করে ফল-মাছ, মাংস কিংবা সবজির দাম আলাদা আলাদা বা কিছুটা পার্থক্য থাকে। 

88
মাংসের দাম

আজকে বাজারে কচি পাঁঠার মাংস বিক্রি হচ্ছে  ৭৫০ — ৮৫০ (প্রতি কেজি) কোথাও কোথাও ১০০০ টাকা কেজি দরেও বিকোচ্ছে খাসির মাংস। 

মুরগির মাংস (কাটা): ২২০ — ২৪০ টাকা (প্রতি কেজি)। 

বোনলেস চিকেন: ৩০০ — ৩৪০ (প্রতি কেজি)। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories