আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জামাইষষ্ঠীর দিনও বঙ্গে অব্যাহত থাকবে বর্ষার দাপট। আজও ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
25
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
35
কলকাতায় ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে জল জমা, যান চলাচলে বিঘ্ন এবং নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
55
বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বর্ষার সক্রিয়তা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপ-হিমালয় সংলগ্ন এলাকায় ২০ ও ২১ জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়াও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.