SUVENDU ADHIKARI: মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষের জন্য একই সঙ্গে ২টি প্রকল্প চালু করছেন। আগামী ১ জুন থেকেই ১০০ দিনের কাজ ও জনতার দরবারে- দুটি প্রকল্পই কার্যকর হবে বলেও নবান্ন সূত্রে খবর।
মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষের জন্য একই সঙ্গে ২টি প্রকল্প চালু করছেন। আগামী ১ জুন থেকেই দুটি প্রকল্পই কার্যকর হবে বলেও নবান্ন সূত্রে খবর।
210
দুটি প্রকল্পই জনতার জন্য
দুটি প্রকল্প নিয়ে দীর্ঘ দিনই অপেক্ষায় ছিলেন রাজ্যের মানুষ। তাই দুটি প্রকল্প জনগণের স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত হবেও জানিয়েছে নবান্নের একটি সূত্র। যারমধ্যে একটি প্রকল্প তৃণমূল সরকার চালু করতে টালবাহানা করেছিল বলেও অভিযোগ ছিল। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন্দ্র ও রাজ্য একে অপরের ঘাড়ে দায় চাপিয়ে ছিল।
310
১০০ দিনের কাজ
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েও ১০০ দিনের কাজ শুরু করার কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের কারণে বাংলার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে। কারণ মমতার আমলে দীর্ঘ দিনই এই প্রকল্পের কাজ সঠিকভাবে হয়নি।
নবান্ন সূত্রে জানা গিয়েছে কোর্টের নির্দেশে শুধুমাত্র মুর্সিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০ দিনের প্রকল্পের কাজ শুরু হবে না। বাকি সব জেলাতেই এই প্রকল্পের কাজ শুরু হবে।
510
দ্রুত কাজের ব্যবস্থা
নবান্ন সূত্রের খবর, দ্রুত কাজ দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আর সেই কারণে কেওয়াসি লিঙ্কের কাজও প্রায় হয়েগিয়েছে। ১০০ দিনের কাজ পুনরায় শুরুর উদ্দেশ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ইতিমধ্যেই জেলা স্তরের বৈঠক করেছে।
610
১০০ দিনের কাজের নাম পরিবর্তন
১০০ দিনের কাজের আগে নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশানাল রুলাল এমপ্রয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা MGNREGA । মোদী সরকারের আমলে প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের না বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), সংক্ষেপে VB-G RAM G। নামের সঙ্গে বেশ কিছু নিয়মেরও পরিবর্তন করা হয়েছে। ১০০ দিনের কাজে যারা কাজ করছেন তারাই যাতে টাকা পান টাকা যাতে অন্য কেউ হাতিয়ে নিতে না পারে তারজন্য আধার লিঙ্কড পেমেন্ট সিস্টেম বা ALPS-এর ব্যবস্থা করা হয়েছে।
710
জনতার দরবার
১ জুন থেকেই রাজ্যবাসীর কথা মাথায় রেখে শুভেন্দু অধিকারী চালু করেছেন জনতার দরবার নামের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে।
810
মুখ্যমন্ত্রীকে 'মনের কথা'
জনতার দরবার প্রকল্পের মাধ্যমে রাজ্যের জনগণ সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁদের সমস্যা, অভিযোগ জানাতে পারবেন। চাইলে কোনও কাজ নিয়ে পরামর্শও দিতে পারবে। । এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন শুভেন্দু অধিকারী
910
শুভেন্দু কী কী শুনবেন?
যেখানে রাস্তাঘাট থেকে পানীয় জল, বার্ধক্য ভাতা থেকে স্বাস্থ্য পরিষেবা এবং স্থানীয় স্তরে কোনও দুর্নীতি হয়ে থাকলে, সেইসব কিছু নিয়েই মানুষের অভাব-অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1010
থাকবেন অন্যরাও
জনতার দরবার প্রকল্পে আগামী দিনে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন অন্য মন্ত্রীরাও। তাদের কাছেও মানুষ অভিযোগ জানাতে ও পরামর্শ দিতে পারবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.