Swapna Barman News: রাতের অন্ধকারে পুড়ে ছাই অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট তথা বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজিত প্রার্থী স্বপ্না বর্মনের। কীভাবে তার বাড়ি পুড়ল সেই বিষয়ে কিছু জানা যায়নি। কী বলছেন রাজগঞ্জের তৃণমূলের পরাজিত প্রার্থী? জানুন বিশদে…
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন । রেলের চাকরি ছেড়ে নির্বাচনে লড়তে নেমেছিলেন বাংলার এই কৃতী খেলোয়ার। কিন্তু ভোটভাগ্য সুপ্রসন্ন হয়নি স্বপ্নার। ভাল ব্যবধানে জলপাইগুড়ির রাজগঞ্জ আসনে হারতে হয় তাঁকে। আর তারপরই একের পর এক দুর্ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বপ্নার জীবন।
25
স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ
শুক্রবার রাতের অন্ধকারে রাজগঞ্জের তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। যদিও পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বাড়িটিতে কেউ থাকতেন না। তাই বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে কে বা কারা আগুন লাগালো সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
35
রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ
সূত্রের খবর, জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটি বাড়ি রয়েছে স্বপ্না বর্মনের। একটিতে পরিবার নিয়ে থাকেন স্বপ্না বর্মন। অন্যটিতে কেউ থাকতেন না। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই পুরনো বাড়িটিতে আগুন লাগার খবর সামনে আসে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বপ্না বাড়িতে আগুন লাগার খবর পোস্ট করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোটে হারার পরই কেন আগুন লাগল! গোটা বিষয়টি সোস্যাল মিডিয়ায় পোস্ট করে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন স্বপ্না।
নির্বাচনের ফল ঘোষণার প্রায় ১১ দিন পর স্বপ্না এদিন ফেসবুক পোস্ট করে লেখেন, ‘আগে যদি জানতাম, এমনটা হবে তাহলে আসতাম না।’ একই সঙ্গে স্বপ্না অভিযোগ করেন তাঁর বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। যদিও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপ্নার কালিয়াগঞ্জের পুরানো টিনের বাড়ির সামনে মজুদ রাখা জ্বালানি কাঠে আগুন ধরে যায় রাত সাড়ে ৭ টা নাগাদ। দমকল গিয়ে আগুন নিভিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, বাড়িতে কোনও অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি।
55
স্বপ্নার ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.